নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটে হাতি-ঘোড়া নিয়ে শোভাযাত্রাসহ নানা আয়োজনে যদুনাথ স্কুল এ্যান্ড কলেজের শতবর্ষ উদযাপন করা হয়েছে। শতবর্ষ উপলক্ষে শুক্রবার (১২ মে) সকালে দশানীস্থ যদুনাথ স্কুল এ্যান্ড কলেজের সামনে থেকে হাতি, ঘোড়ার গাড়ি ও দলিত স¤প্রদায়ের বাদক দল সহকারে একটি শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শোভাযাত্রাটি পুনরায় স্কুলে এসে শেষ হয়।

বিশালাকারের হাতি ও ঘোড়ার গাড়ি থাকায় শোভাযাত্রাটি সকলে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। কেউ কেউ কুগুজে বাঘ নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। নেচে গেয়ে প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের শতবর্ষ উদযাপন করে বিদ্যালয়ের নবীন-প্রবীন শিক্ষার্থী ও অভিভাবকরা। পরে বিদ্যালয় মাঠে নবীন-প্রবীন শিক্ষার্থীরদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এক কথায় নবীন-প্রবীন শিক্ষার্থীদের পদচারণায় মিলন মেলায় পরিনত হয় কলেজ প্রাঙ্গন।
পরে বিকেলে শতবর্ষ উদযাপন উপলক্ষে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। এসময়, বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কে এম আরিফুল ইসলাম, সাবেক শিক্ষার্থী এফসিএ নেছার উদ্দিন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাক্তার মোঃ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, যদুনাথ স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডলসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিদের মাঝে শতবর্ষের গিফটবক্স ও সম্মাননা ক্সেট প্রদান করা হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে যদুনাথ স্কুল এ্যান্ড কলেজে একটি আধুনিক আইসিটি ল্যাব ও ডিজিটাল লাইব্রেরি স্থাপনের প্রতুশ্রুতি দেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। এছাড়া বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনের সংসদ সদস্য শেখ তন্ময় যদুনাথ স্কুল এ্যান্ড কলেজের অবকাঠামোসহ শিক্ষার মান উন্নয়নে সব সময় পাশে থাকার আশ্বাস দেন।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
হাতি-ঘোড়া নিয়ে শোভাযাত্রা
বর্নাঢ্য আয়োজনে যদুনাথ স্কুল এ্যান্ড কলেজের শতবর্ষ উদযাপন
-
Md.Liton - আপডেট টাইম : 12:04:58 am, Saturday, 13 May 2023
- 121 বার
জনপ্রিয় সংবাদ












