স্টাফ রিপোটার,বাগেরহাট:বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান যদুনাথ স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ঝিমি মন্ডলের সভাপতিত্বে অণুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ মুখার্জী প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রথমে অতিথিগণ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ উদ্দিপনা ছিল। একে অপরের কুশল বিনিময়সহ নানা কর্মসূচি পাল করেছেন তারা। এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে সাবেক শিক্ষার্থীদের আগমন এসব অণুষ্ঠানকে নতুন মাত্রা দিয়েছে। ১৯২৩ সালের এই দিনে বাগেরহাট শহরের দশানী নামক স্থানে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
অধ্যক্ষ ঝিমি মন্ডল বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের বয়স একশ বছর এটা ভাবতেই ভাল লাগে। কত হাজার অথবা লাখ শিক্ষার্থী এখানে পড়াশুনা করেছে। এখনও করছে। ভবিষ্যতেও অগনিত শিক্ষার্থী এখানে লেখা পড়া করবেন। তাই প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনটিকে স্মরনীয় করে রাখতে আমরা আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করেছি। এতে শিক্ষক,শিক্ষার্থী,সাবেক শিক্ষার্থী ও অভিভাবকরা খুবই খূশি হয়েছেন।
Dhaka
,
Tuesday, 3 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বর্নাঢ্য আয়োজনে যদুনাথ স্কুল এ্যান্ড কলেজের শতবর্ষী প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
-
Md.Liton - আপডেট টাইম : 06:32:20 pm, Thursday, 12 January 2023
- 104 বার










