Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাংলাদেশে হিন্দি ছবি মুক্তি দিতে চাইলে ভারতে আমার ছবি মুক্তি দিতে হবে

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:26:23 am, Friday, 27 January 2023
  • 94 বার

আমার ডেক্স:সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল আলোচিত ‘পাঠান’ সিনেমা মুক্তির চেষ্টা চলছে। দেশের সিনেমা হলে বলিউডের সিনেমা মুক্তির পক্ষে সরব সিনেপ্রেমীরাও।বাংলাদেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো বেশ কিছু বিষয় নিশ্চিত করে দেশে হিন্দি সিনেমা মুক্তি দেয়ার পক্ষে অবস্থান নিয়েছেন।

বাংলাদেশে শাহরুখ খানের সিনেমা মুক্তি প্রসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পদক চিত্রনায়ক জায়েদ খান বুধবার (২৫ জানুয়ারি) গণমাধ্যমকে এই প্রসঙ্গে বলছেন, ‘বাংলাদেশে হিন্দি ছবি মুক্তি দিতে চাইলে ভারতে আমার ছবি, আমাদের সংস্কৃতির ছবি মুক্তি দিতে হবে, না হলে আমি এ দেশে কোনোভাবেই হিন্দি ছবি মুক্তি দেয়ার পক্ষে না। আমি প্রথম থেকেই হিন্দি ছবি মুক্তি দেয়ার পক্ষে ছিলাম না, এখনো নেই।
জায়েদ মনে করেন, হিন্দি সিনেমা আমদানির ফলে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নেপালের মতো হবে। এই অভিনেতা বলেন, ‘আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি সামনে এগিয়ে যাচ্ছে। ভালো ভালো সিনেমা হচ্ছে। হল বাঁচাতে হলে আমাদের ভালো কন্টেন্ট নির্মাণ করতে হবে। তাহলে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বাঁচবে। হিন্দি ছবি মুক্তি দিলে আমাদের দেশীয় সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে।’

এদিকে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির বলিউডের সিনেমায় আপত্তি নেই, তবে লাভের ভাগ চায় সংগঠনটি।

বর্তমান সাধারণ সম্পাদক নিপুণ আক্তার বলছেন, বলিউডের ছবি বাংলাদেশে আসার ব্যাপারে ইতোমধ্যে শিল্পী সমিতির সদস্যরা একত্রিত হয়ে একটি মিটিং করেছি। সংশ্লিষ্টদের কাছে একটি লিখিত প্রস্তাবও দিয়েছিলাম, বলিউডের যে ছবিটা মুক্তির পর এদেশে লাভ হবে সেখানকার ১০ পার্সেন্ট শিল্পী সমিতিতে দেবে। সমিতিতে দিলে আমাদের ফান্ড বাড়বে এবং সেই অর্থ শিল্পীদের জন্যই ব্যয় করা হবে। এখনও এই প্রস্তাবের ফিডব্যাক আসিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাংলাদেশে হিন্দি ছবি মুক্তি দিতে চাইলে ভারতে আমার ছবি মুক্তি দিতে হবে

আপডেট টাইম : 01:26:23 am, Friday, 27 January 2023