Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৪

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:24:26 pm, Wednesday, 25 January 2023
  • 120 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৪ জন। আজ বুধবার সকাল এবং বেলা ৩টার দিকে ফকিরহাট ও মোল্লাহাটে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আজ বেলা ৩টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী এলাকা থেকে মোটরসাইকেলচালক সুজয় বিশ্বাস খুলনার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়েন তিনি। কাটাখালী হাইওয়ে পুলিশ তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুজয় খুলনার দিঘলিয়া উপজেলার আমবাড়িয়া গ্রামের অনুকুল বিশ্বাসের ছেলে।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, লরিটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহযোগী পালিয়ে গেছেন।

অপরদিকে মোল্লাহাটে যাত্রীবাহী ফাল্গুনী পরিবহন ও রূপসী বাংলা পরিবহনের সঙ্গে সংঘর্ষে রুবেল (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় ১৪ জন আহত হন। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সুড়িগাতী সরকারি পুকুর এলাকায় খুলনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল নাটরের লালপুর উপজেলার উদানপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।

এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন সিরাজুল ইসলাম (৩০), পারভীন বেগম (৪০) ও সাইফুল ইসলাম। অন্যদের নাম পাওয়া যায়নি। আহতদের ফকিরহাট ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, ঢাকাগামী ফাল্গুনী পরিবহন ও খুলনাগামী রূপসী বাংলা পরিবহন ওভার টেকিংয়ের সময় সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ১৫ জন আহত হন। পুলিশ আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাস দুটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৪

আপডেট টাইম : 06:24:26 pm, Wednesday, 25 January 2023