Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটের বেড়িবাঁধে অবাধে ঘর নির্মাণ

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:04:17 am, Thursday, 7 July 2022
  • 150 বার

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্মাণাধীন বেড়িবাঁধের ওপর অবৈধভাবে দোকানঘর তোলা ও বাঁধের জমি দখলে নেওয়ার অভিযোগ

শরণখোলা প্রতিনিধি:বাগেরহাটের শরণখোলায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের ওপরে দোকানঘর তোলা হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলা সদরের রায়েন্দা ফেরিঘাট এলাকা থেকে তোলাবাগেরহাটের শরণখোলায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের ওপরে দোকানঘর তোলা হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলা সদরের রায়েন্দা ফেরিঘাট এলাকা থেকে তোলা। বাগেরহাটের শরণখোলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্মাণাধীন বেড়িবাঁধের ওপর অবৈধভাবে দোকানঘর তোলা ও বাঁধের জমি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। অজ্ঞাত কারণে সংশ্লিষ্টরা বিষয়টি দেখেও না দেখার ভান করছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাঁধের পরিবেশ। পাউবোর ৩৫/১ পোল্ডারের শরণখোলা ও মোরেলগঞ্জে ৬২ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে। পাঁচ বছর ধরে চলা বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ গত ৩০ জুন শেষ হওয়ার কথা ছিল। যদিও স্লুইসগেটসহ আরও কিছু কাজ করা এখনো বাকি রয়েছে। সম্প্রতি কিছু মানুষ বলেশ্বর নদের তীরে বেড়িবাঁধের ওপরে অবৈধভাবে দোকান ও বসতঘর নির্মাণ করছেন।সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদর রায়েন্দা বাজার, রায়েন্দা ফেরিঘাট সংলগ্ন এলাকা, জিলবুনিয়া, রাজেশ্বর, রায়েন্দা-তাফালবাড়ী, চালরায়েন্দা, উত্তর সাউথখালী, দক্ষিণ সাউথখালী, গাবতলা, বগী, শরণখোলা, সোনাতলা, পানিরঘাট, রসুলপুর, উত্তর রাজাপুর, পশ্চিম রাজাপুর, ধানসাগর, বান্ধারহাট, পল্লীমঙ্গলসহ বিভিন্ন জায়গায় মানুষ বেড়িবাঁধের ওপর দোকানঘর নির্মাণ করছেন। কেউ কেউ বসতঘর বানাচ্ছেন। অনেকে ঘর করে ভাড়া দিচ্ছেন।

বাঁধের ওপরে এভাবে ঘর বানানোর কারণে এলাকাবাসী ক্ষুব্ধ। বাঁধের ওপর ঘর করায় নতুন তৈরি বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপরদিকে, রায়েন্দা বাজারের উত্তর পাশে বাঁধের জমি বেড়া দিয়ে দখলে নেওয়া হচ্ছে। ফলে বাঁধের পাশে সামাজিক বন বিভাগের লাগানো গাছের চারা নষ্ট হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী অভিযোগ করে বলেন, পাউবোর স্থানীয় দায়িত্বপ্রাপ্ত লোকজন অর্থের বিনিময়ে ঘর তোলার কাজে জড়িত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর-ই আলম সিদ্দিকী বলেন, বাঁধের ওপর ঘর নির্মাণের খবর পেয়ে রায়েন্দা ফেরিঘাট এলাকায় গিয়ে ঘরগুলো দ্রুত সময়ের মধ্যে অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাউবোর বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. মাসুম বিল্লাহ বলেন, বর্তমানে শরণখোলায় নির্মাণাধীন বেড়িবাঁধ দেখার দায়িত্ব সিইআইপি প্রকল্পের। লোকবল সংকটের কারণে তাঁর দপ্তরের পক্ষ থেকে বেড়িবাঁধে তদারকি করা সম্ভব হচ্ছে না।
উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের (সিইআইপি) খুলনার নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন, শরণখোলায় বেড়িবাঁধে ঘর নির্মাণের খবর তাঁর জানা নেই, বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটের বেড়িবাঁধে অবাধে ঘর নির্মাণ

আপডেট টাইম : 01:04:17 am, Thursday, 7 July 2022