Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
নতুন বছরের প্রথম দিনে নতুন বইয়ে খুশিতে মেতেছে শিক্ষার্থীরা

বাগেরহাটের শিক্ষার্থীরা নতুন বছরের প্রথম দিনে বই পেয়ে উচ্ছ্বসিত

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:00:31 pm, Sunday, 1 January 2023
  • 130 বার

বাগেরহাট প্রতিনিধি:নতুন বছরের প্রথম দিনে নতুন বইয়ে খুশিতে মেতেছে শিক্ষার্থীরা। রবিবার (০১ জানুয়ারি) বেলা ১১টায় বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বাগেরহাটে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।
এর আগে বই বিতরন উপলক্ষে বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কৃষ্ণ হাওলাদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ আরিফুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামামান, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের একান্ত সচিব শেখ ফিরোজুল ইসলাম প্রমুখ।বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সাথে অভিভাবকরাও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সরকারের প্রতি।
নতুন বই পাওয়া চতুর্থ শ্রেনিতে ছাত্রী আসমাউল হুসনা জানান , নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে খুব ভাল লাগছে। মনে হচ্ছে ঈদের থেকেও বেশি আনন্দ লাগছে।
বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেনির শিক্ষার্থী অহনা আক্তার বলেন, নতুন বইয়ের গন্ধ পেয়ে খুব ভাল লাগছে। সবাই এক সাথে বই পেয়েছি আমরা। সবাই আনন্দ করছে। সবাইকে এক সাথে বই দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
অভিভাবক রবিউল ইসলাম বলেন, আমরা যখন পড়াশুনা করেছি তখন বই কিনে পড়তে হত। বছরের প্রথম দিনে নতুন বইয়ের কথাতো চিন্তাই করা যেত না, মার্চ-এপ্রিল মাসের দিকে বই কিনতে হত। কিন্তু বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে আমাদের বাচ্চারা খুব খুশি হয়েছে। আমরাও খুশি হয়েছি। মনে হচ্ছে সবার মধ্যে ঈদ আনন্দ বিরাজ করছে।
শুধু বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নয়, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, আদর্শ বিদ্যালয়, বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ জেলার বেশির ভাগ প্রাথমিক, মাদরাসা, নিম্ম মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ করা হয়েছে।
এদিন জেলার নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, মাদরাসা ও বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ১৭ লক্ষ ২৯ হাজার ৭২৯ টি বই বিতরণ করা হয়। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে তিন লক্ষাধিক বই বিতরণ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

নতুন বছরের প্রথম দিনে নতুন বইয়ে খুশিতে মেতেছে শিক্ষার্থীরা

বাগেরহাটের শিক্ষার্থীরা নতুন বছরের প্রথম দিনে বই পেয়ে উচ্ছ্বসিত

আপডেট টাইম : 06:00:31 pm, Sunday, 1 January 2023