Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

বাগেরহাটের ৩ এসএসসি পরীক্ষার্থী সন্ত্রাসী হামলার শিকার

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:29:14 am, Friday, 16 February 2024
  • 232 বার

রামপাল প্রতিনিধি:বাগেরহাটের রামপাল উপজেলার বড় কাটালী মাধ্যমিক বিদ্যালয়ের ৩ পরীক্ষার্থী পরীক্ষা শেষে বাড়িতে ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত গোলাম কিবরিয়ার মামা জনি শেখ।

জানা গেছে, উপজেলার বড় কাটালী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বড় কাটালী গ্রামের মো. জিয়াউর রহমানের ছেলে পারভেজ শেখ (১৭), ভোজপাতিয়া গ্রামের আ. লতিফ শেখের ছেলে গোলাম কিবরিয়া (১৮) ও একই গ্রামের মো. বাদশা শেখের ছেলে আলিফ বৃহস্পতিবার (১৫ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ৯ টায় রামপাল সরকারি কলেজে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে এবং পরীক্ষা শেষে দুপুর ২ টার সময় তারা পেড়িখালীর ফুলপুকুরিয়া মোড়ে পৌঁছলে সন্ত্রাসী হামলার শিকার হয়।

অভিযোগে আরও জানা গেছে, ফুলপুকুরিয়া গ্রামের জিন্নাহ ইজারাদারের ছেলে আব্দুল্লাহ ইজারাদার, মো. নাসির হোসেনের ছেলে মিম ও সানিসহ অজাত আরো ১০/১৫ জন তাদের উপর হামলা করে। সন্ত্রাসীরা ওই পরীক্ষার্থীদের বুট দিয়ে গোড়ায় ও কিল ঘুষি মেরে আহত করে।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও পাওয়া যায়নি।

এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য রামপাল থানা পুলিশকে বলা হয়েছে। যারাই জড়িত থাকুক কাউকেই ছাড় দেয়া হবে না।

রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, লিখিত অভিযোগের কপি পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

বাগেরহাটের ৩ এসএসসি পরীক্ষার্থী সন্ত্রাসী হামলার শিকার

আপডেট টাইম : 12:29:14 am, Friday, 16 February 2024