Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:50:09 pm, Sunday, 4 December 2022
  • 151 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের কচুয়া উপজেলায় আফিজুল মোল্লা (৪০) নামের স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে এলোপাতাড়ী কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। শনিবার রাতে এ ঘটনার পর মূমুর্ষ অবস্থায় আফিজুল মোল্লাকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। আফিজুল মোল্লা উপজেলার গজালিয়া ইউনিয়নের আলিপুর গ্রামের মোসলেম মোল্লার ছেলে। সে ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে। শত্রুতাবশতঃ একই এলাকার আব্দুস সালাম এবং তার দুই ছেলে তুহিন ও মহিদসহ তাদের আরো ৫/৬ জন সহযোগী ধারালো অস্ত্র দিয়ে আফিজুল মোল্লাকে এলোপাতাড়ী কুপিয়ে হত্যার চেষ্টা করে বলে আফিজুলের পরিবার জানায়।

গজালিয়া ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, মাছের ঘেরে নিয়ে বিরোধে এ ঘটনা ঘটেছে।

রবিবার সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়নি বলে কচুয়া থানা পুলিশ জানায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

আপডেট টাইম : 04:50:09 pm, Sunday, 4 December 2022