Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:17:13 am, Saturday, 28 January 2023
  • 112 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের শরণখোলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে উপজেলার তাফালবাড়ী বাজারে রায়েন্দা ও সাউথখালী ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ হয়। ঘটনার পর থেকে বাজারের দোকানপাট বন্ধ রয়েছে। আহতরা হলেন-রায়েন্দা ইউনিয়নের ব্যবসায়ী ফেরদাউস জমাদ্দার, মাসুম মীর, সানাউল আলম সানা জমাদ্দার, সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হকের ভাতিজা মাসুম। বাকিদের নাম জানা যায়নি। আহতরা শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

এদিকে, সংঘর্ষের খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আছাদুজ্জামান মিলন, শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা দুই পক্ষের সঙ্গে আলোচনা করে বিরোধ সমাধানের চেষ্টা করছেন।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, ‘সম্প্রতি সাউথখালী ইউনিয়নের বকুলতলা এলাকায় রায়েন্দা ইউনিয়নের হুমায়ুন আজাদ মিঠু নামে এক ব্যক্তি একটি স মিল স্থাপন করেন। এটি নিয়ে সাউথখালী এলাকার আল আমিন দফাদারের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয় তাঁর। এই দ্বন্দ্বের জেরে আল আমিনের সঙ্গে হুমায়ুন আজাদের কথা-কাটাকাটির একপর্যায়ে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, ‘বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

আপডেট টাইম : 01:17:13 am, Saturday, 28 January 2023