Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে আবারো হরিণের মাংসসহ আটক ২

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:51:32 pm, Monday, 23 January 2023
  • 122 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে অবৈধভাবে শিকার করা হরিণের মাংসসহ দুইজন চোরা শিকারীকে গ্রেফতার করেছে বনরক্ষীরা।
আটক দুই শিকারি হলো বরগুনার পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের ইদ্রিস (৪০) ও চরলাঠিমারা গ্রামের নিজাম (৪৫)।সোমবার (২৪ জানুয়ারি) এ দুই চোরা শিকারিকে বাগেরহাট আদালতে প্রেরণ করেছে বন বিভাগ।

রবিবার সন্ধ্যায় সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকায় অভিযান চালিয়ে হরিণ ধরার ফাঁদ, একটি ট্রলার ও আধা মণ মাংসসহ এই দুই চোরা শিকারিকে আটক করে বন বিভাগ।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সবুর জানান, রবিবার সন্ধ্যায় নিয়মিত টহল কালে তারা কচিখালীর ডিমেরচর এলাকায় সন্দেহজনক একটি ট্রলার দেখতে পান। তারা সেটিকে থামানোর সংকেত দিলে ট্রলার আরোহীরা ডিমেরচরের কিনারে ট্রলার ভিড়িয়ে বনের মধ্যে পালিয়ে যায়। বনরক্ষীরা ঐ ট্রলারে তল্লাশি চালিয়ে প্রায় আধা মণ হরিণের মাংস ও ২০০ ফুট হরিণ ধরা নাইলনের ফাঁদ জব্দ করা হয়। পরে বনরক্ষীরা বনের মধ্যে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই চোরা শিকারীকে আটক করে।

শরণখোলা স্টেশন কর্মকর্তা সুফল রায় বলেন, হরিণের মাংস উদ্ধারের ঘটনায় বিভাগীয় মামলা দায়ের করে আটক আসামিদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে আবারো হরিণের মাংসসহ আটক ২

আপডেট টাইম : 05:51:32 pm, Monday, 23 January 2023