Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে আমের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক-১

  • Md.Liton
  • আপডেট টাইম : 02:54:29 pm, Tuesday, 19 April 2022
  • 146 বার

ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে কাঁচা আম দেওয়ার লোভ দেখিয়ে ১০বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিশুর ভাবী নিজ বাদী হয়ে রবিবার (১৭ এপ্রিল) রাতে একজনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মডেল থানায় একটি মামলা করেন। মামলার একমাত্র আসামী উপজেলার লখপুর ইউনিয়নের ভবনা গ্রামের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইসলাম শেখ (৭০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ মামলার সংক্ষিপ্ত বিবরনে জানান, গত শনিবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে লখপুর ইউনিয়নের ভবনা গ্রামের ইসলাম শেখ ওই শিশুকে আম দেওয়ার কথা বলে নিজ বাড়ীতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি চিৎকার দিলে সে পালিয়ে যায়। এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. আলিমুজ্জামান বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। মামলার আসামীকে আটক করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তধীন রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে আমের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক-১

আপডেট টাইম : 02:54:29 pm, Tuesday, 19 April 2022