Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

বাগেরহাটে আ’লীগ নেতার বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:36:31 pm, Tuesday, 10 January 2023
  • 175 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটের কচুয়ায় আওয়ামী লীগ নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এ সময়ে ডাকাতদল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ সাড়ে ৪ লাখ টাকা ও ২২ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। সোমবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের হাজরাখালী গ্রামের গোলাম সুকরানা রব্বানী ওরফে আজাদ বালি এবং তার ছোট ভাই সুলতান আলমের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ কাউকে এখনও আটক করতে পারেনি। গোলাম সুকরানা রব্বানী ওরফে আজাদ বালি কচুয়া উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও তার ছোট ভাই সুলতান আলম ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক। তারা দুই ভাই স্থানীয় সরকার প্রকৌশল এবং সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদার। এছাড়া গোলাম সুকরানা রব্বানী ওরফে আজাদ বালি কচুয়া সদর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য।

বাগেরহাটে আ’লীগ নেতার বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
আওয়ামী লীগ নেতা ঠিকাদার সুলতান আলম ওরফে আলম বালি বলেন, সোমবার রাত দুইটা পাঁচ মিনিটের দিকে মুখোশধারী সশস্ত্র সাতজনের ডাকাত দল আমার একতলা বাড়ির গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। ঘরে প্রবেশ করে আমার নাম ধরে ঘুম থেকে ডেকে উঠায়। তারা অস্ত্রের ভয় দেখিয়ে ওড়না ও গামছা দিয়ে আমাকে আমার স্ত্রী ও দুই ছেলে মেয়ের হাত পা বেঁধে ফেলে। পরে আলমারির চাবি নিয়ে নগদ অর্থ, সোনার গহনা ও তিনটা মোবাইল ফোনসেট নিয়ে নেয়। এরপর ডাকাতদল আমাকে নিয়ে মায়ের ঘরের সামনে নিয়ে যায়।

সেখানে আমাকে অস্ত্রেরমুখে মাকে ডাকতে বাধ্য করে। পরে মা দরজা খুললে সেখান থেকে গহনা ও নগদ টাকা নেয়। এরপর আমাকে ও মাকে নিয়ে বড় ভাই আজাদ বালির রুমের সামনে নিয়ে মা অসুস্থ বলে ডাকতে বাধ্য করে । এসময় বড় ভাই দরজা খুললে সকলের হাত-পা বেধে অর্থ ও গহনা লুটে নেয় তারা। ডাকাত দল চলে যাওয়ার পরপরই ঘটনাটি পুলিশকে জানানো হলে রাতেই তারা ঘটনাস্থল পরিদর্শন করে। আমরা দুইভাই ঠিকাদারি করি। শ্রমিকদের বেতন দিতে সব সময় বাড়িতে কমবেশি টাকা রাখতে হয়। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশের কাছে দাবি জানিয়েছেন এই ঠিকাদার ও আওয়ামী লীগ নেতা।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, সোমবার গভীর রাতে সাত আটজনের একটি সশস্ত্র ডাকাত দল দুই সহোদর ঠিকাদার আজাদ বালি ও আলম বালির বাড়ির গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে সবাইকে হাত পা বেঁধে ফেলে নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল তদন্ত শুরু করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

বাগেরহাটে আ’লীগ নেতার বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

আপডেট টাইম : 05:36:31 pm, Tuesday, 10 January 2023