স্টাফ রিপোটার,বাগেরহাট:
বাগেরহাটের মোংলায় নির্বাচনে পরাজিত পক্ষের এক সমর্থককে চুরির অপবাদ দিয়ে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে সোনাইলতলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য ওয়াদুদ মল্লিকের বিরুদ্ধে। শুক্রবার (২৬ আগস্ট) রাতে ওই ইউপি সদস্যের ঘেরে ৭ থেকে ৮ জন লোক দিনমজুর ইব্রাহিম সরদারকে মারধর ও নির্যাতন করে। মারধরের এক পর্যায়ে অজ্ঞান হয়ে গেলে নির্যাতনকারীরাই তাকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে অবস্থা গুরুতর হলে শনিবার (২৭ আগস্ট) দুপুরে আহতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্বজনরা।এঘটনায় আহতের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে ৬জনের নাম উল্লেখসহ ১০ জনকে আসামী করে মোংলা থানায় অভিযোগ দায়ের করেছেন।
নির্যাতনের শিকার ইব্রাহিম সরদার বলেন, বিগত নির্বাচনে ইউপি সদস্য প্রার্থী জসিম উদ্দিন সরদারের পক্ষে কাজ করায় বিজয়ী ওয়াদুদ মল্লিক ও তার লোকজন শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে তাকে আটকে রেখে হাতুড়ি, রড দিয়ে মারধর করে। নির্বাচনে বিরোধীতা করার জন্য চোখ তুলে ফেলতে চান নির্যাতনকারীরা।
সোনাইলতলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ওয়াদুদ মল্লিক বলেন, ইব্রাহিম মূলত মাছ চুরি করতে গেছিল। তখন আমার ঘের ও অন্যান্য ঘেরের লোকজন ওকে ধরে ফেলে। তখন কিছু মারধর দিয়েছে। নির্যাতন এবং নির্বাচন এ বিষয় দুটি সম্পূর্ণ মিথ্যা কথা। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই অপপ্রচার চালানো হচ্ছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মাদ মনিরুল ইসলাম বলেন, মারধরের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে ইউপি নির্বাচনে দ্বন্দ, দিনমজুরকে রাতভর নির্যাতন
-
Md.Liton - আপডেট টাইম : 07:47:50 pm, Saturday, 27 August 2022
- 108 বার
জনপ্রিয় সংবাদ












