Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

বাগেরহাটে ঈদ-উল-আযহার প্রধান জামায়াত হবে বিশ্ব ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:49:46 pm, Thursday, 7 July 2022
  • 214 বার

বিশ্ব ঐতিহ্য ষাটগুম্বজ মসজিদে বাগেরহাটে ঈদুল ঈদ-উল-আযহার ৩টি জামাত অনুষ্ঠিত হবে।

বাগেরহাট প্রতিনিধি:প্রতিবারের ন্যায় এবারও বিশ্ব ঐতিহ্য ষাটগুম্বজ মসজিদে বাগেরহাটের ঈদুল ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। মুসল্লীদের আধিক্যের কারণে এই মসজিদে এবারও ৩টি জামাত অনুষ্ঠিত হবে। এই ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৪৫ মিনিটে, ৩য় এবং সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
বিশ্ব ঐতিহ্য এই মসজিদে ঈদ-উল-আযাহার প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন বাগেরহাট আলিয়া (কামিল) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন। তৃতীয় এবং সর্বশেষ জামাতে ইমামতি করবেন বাগেরহাট শহরের সিঙ্গাইড় জামে মসজিদের ইমাম মাওলানা মোজাহিদুল ইসলাম। ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট ষাটগুম্বজ মসজিদে ঈদের জামায়াতের মুসল্লীদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখক সদস্য নিয়োজিত থাকবে।
এছাড়া বাগেরহাট পুরাতন কোর্ট জামে মসজিদ, আলীয়া মাদরাসা, হরিণখানা জামে মসজিদসহ বাগেরহাট শহরের বেশিরভাগ মসজিদে ঈদ-উল-আযহার জামাত ৭টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
অন্যদিকে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান জাতীয় পতাকার পাশাপাশি আরবি ও বাংলা হরফে লেখা ঈদ মোবারক খচিত পতাকা উত্তোলন করতে বলা হয়েছে। শহরের প্রধান প্রধান সড়কে ঈদ মোবারক লিখিত প্লাকার্ড ও ব্যানার স্থাপন করবে স্থানীয় জন প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশন ও জেলা প্রশাসন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিশু সদন, হাসপাতাল ও কারাগারে উন্নত খাবার পরিবেশন করা হবে। বিশেষ বিশেষ সরকারি ভবনে আলোকসজ্জাও করা হবে। এসবের পাশাপাশি ঈদের জামাত শেষে দেশের শান্তি ও সম্মৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম বলেন, প্রতিবারের ন্যায় এবারও বাগেরহাট জেলার প্রধান ঈদের নামাজ ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য বিধি মেনে মোট দুটি জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও যেসব ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় তাদের নির্দিষ্ট সময় অনুযায়ী হবে। ইদের মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত এবং অনাকাঙ্খিত ঘটনা এড়াতে প্রয়োজনীয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

বাগেরহাটে ঈদ-উল-আযহার প্রধান জামায়াত হবে বিশ্ব ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে

আপডেট টাইম : 11:49:46 pm, Thursday, 7 July 2022