নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ প্রান্তিক নারী উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর। বুধবার (১৫ মার্চ) দুপুরে বাগেরহাট শহরের বেইস খানজাহানিয়া গণবিদ্যালয় অডিটোরিয়াময়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে পরিচালিত করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ প্রান্তিক জনগোষ্ঠীর জরুরি পূর্নবাসন উদ্যোগ (ঝপৎবধস) প্রকল্পের পক্ষ থেকে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম। এসময় বিআরডিবি অফিসার প্রকাশ চন্দ্র সরকার, সমাজসেবা অফিসার আবুল মোকাররম মো. ফজলে এলাহী, মহিলা বিষয়ক অফিসার সুমিতা ইয়াসমিন, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু, খানপুর ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন, রাখালগাছি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম ফরাজিসহ নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ প্রান্তিক জনগোষ্ঠীর জরুরি পূর্নবাসন উদ্যোগ (ঝপৎবধস) প্রকল্পের পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতা করা হয়। এই সহযোগিতা নিয়ে ভাল আছেন উপকারভোগী।
রজিনা বেগম নামের এক উপকারভোগী বলেন, হঠাৎ স্বামী মারা যাওয়ার পর দুই ছেলেকে নিয়ে অসহায় হয়ে পড়ি। তবে মনোবল শক্ত রেখে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছি, প্রথমে রুপান্তর থেকে প্রশিক্ষন নেই তারা আমাকে কিছু মুলধন দেয় সেই টাকা দিয়েই দুই ছেলেকে নিয়ে মধু চাষ এবং মধুর ব্যবসা করি। এখন সন্তানদের নিয়ে ভালো আছি।
Dhaka
,
Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বাগেরহাটে উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা
-
Md.Liton - আপডেট টাইম : 08:03:05 pm, Wednesday, 15 March 2023
- 104 বার










