Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষ ও খাদ্য ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা শুরু

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:37:20 pm, Tuesday, 21 October 2025
  • 117 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে ৩ দিনব্যাপী উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষ ও খাদ্য ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার(২১ অক্টোবর) সকালে চিংড়ি গবেষণা কেন্দ্রের আয়োজনে নিজস্ব অডিটোরিয়ামে এই কর্মশালার উদ্বোধন করেন চিংড়ি গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম।
এসময় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রম সাফল্য ও প্রযুক্তি উদ্ভাবন, চিংড়ি গবেষণা কেন্দ্র, বাগেরহাটের সাম্প্রতিক কার্যক্রম ও অর্জনসমূহ তুলে ধরেন মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম। চিংড়ি চাষে ঘের নির্বাচন, অবকাঠামো উন্নয়ন ও প্রস্তুতি বিষয়ের উপর আলোচনা করেন উপ পরিচালক শামসু নাহার। চিংড়ির পোনা নির্বাচন, পরিবহন ও নার্সারীকরণ বিষয়ের উপর প্রশিক্ষন প্রদান করেন জেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস।

উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিংড়ি গবেষণা কেন্দ্রের উপ-পরিচালক শামসু নাহার, চিংড়ি গবেশনা কেন্দ্রের উদ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ,এস,এম তানবিরুল হক, ড. মোঃ আরিফুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা রাবিনা আক্তার লিমা, মোঃ সোয়েবুল ইসলাম, মোঃ ইকরামুল হক। ৩দিনব্যাপী এ কর্মশালায় জেলার ২৫জন চিংড়ি চাষী ও সাংবাদিক প্রতিনিধি অংশ গ্রহন করেন।

আয়োজকরা জানান, বর্তমানে চিংড়ি খাদ্য ও পুষ্টিমান, চিংড়ির গুণগত মান উন্নয়ন এবং মাটি ও পানির গুণাগুণ বিষয়ক গবেষণা চলমান রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে চিংড়ি মাছের উৎপাদন বৃদ্ধি ও রোগ নির্ণয়ের উপর কাজ করছে। অনেক ক্ষেত্রে রোগ নির্ণয় ও নতুন পদ্ধতিতে চিংড়ি চাষে সফলতাও পেয়েছে গবেষণা কেন্দ্রটি। তিন দিনব্যাপি এ প্রশিক্ষণে চাষীরা উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষের সম্যক ধারণা পাবে বলে জানান আয়োজকরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষ ও খাদ্য ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা শুরু

আপডেট টাইম : 05:37:20 pm, Tuesday, 21 October 2025