বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর সংস্কার ঐক্য পরিষদের কমপ্লিট শাটডাউন প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯) দুপুরে বাগেরহাট সম্মিলিত ব্যবসায়ী সমিতির আয়োজনে বাগেরহাট পেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বাগেরহাট চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি শাহেদ আলী রবি, মোঃ শাহজাহান মিনা, চেম্বার অফ কমার্সের সাবেক পরিচালক মাহবুবুর রহমান টুটুল, শংকর সেন, সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ নেতা মোঃ মোস্তফা, মোঃ কাজল, আশিস তালুকদার, ওমর ফারুক, জাকির হোসেন, সাইফুল ইসলামসহ বাগেরহাটের বিভিন্ন পর্যায়ের প্রায় দুই শতাধিক ব্যবসায়িক নেতা ও সাধারণ ব্যবসায়ী মানববন্ধনে অংশগ্রহন করেন।
বক্তারা বলেন, এক শ্রেনীর অসাধু ব্যক্তিরা দেশকে অস্থিতিশীল ও অর্থনীতি ধ্বংস করতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছে। তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশের অর্থনীতি প্রায় ধ্বংসের পর্যায়ে নিয়ে গেছে। দেশের সকল ব্যবসায়ী আজ ক্ষতিগ্রস্থ। সেই ক্ষতি এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এখন স্বৈরাচার আওয়ামী লীগের কিছু কর্মকর্তা ও কর্মচারীরা দেশের অর্থনীতি আরো খারাব পর্যায় নিতে আন্দোলনের নামে কমপ্লিট শাটডাউন ঘোষনা করেছে।
বক্তারা আরো বরেলন, এই শাটডাউনের ফলে আমদানি ও রপ্তানিকারকদের ওপর বিপর্যয় নিয়ে আসবে, যা কোন ব্যবসায়ীর পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তাই বধ্য হয়ে বাগেরহাটসহ দেশের সকল সাধারণ ব্যবসায়ীরা কমপ্লিট শাটডাউনের বিপক্ষে অবস্থান নিয়েছে । দেশের অর্থনীতির স্বার্থে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগদান করার আহ্বান জানান বক্তারা।
Dhaka
,
Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
মানববন্ধন
বাগেরহাটে এনবিআরের কমপ্লিট শাটডাউন প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
-
Md.Liton - আপডেট টাইম : 07:55:41 pm, Sunday, 29 June 2025
- 121 বার










