বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের ঐতিহ্যবাহী কাড়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা, অবসরপ্রাপ্ত শিক্ষক- কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২ মার্চ) বিকালে কাড়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০১ নং কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মহিতুর রহমান পল্টন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম মোর্শেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ০১ নং কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগের সভাপতি মোঃ দিদারুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার এসএম হিশামুল হক, কাড়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রাক্তন শিক্ষক আবুল কালাম মোহাম্মদ ইউনুস, সুড়েশ চন্দ্র বাড়ই, বিকাশ চন্দ্র অধিকারীসহ স্থানীয় বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় কাড়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২০,২০২১ ও ২০২২ সালের জিপিএ-৫ প্রাপ্ত ২৯ জন কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও ৫ জন অবসর প্রাপ্ত প্রাক্তন শিক্ষককে বিশেষ ভাবে সম্মানিত করা হয়। পরবর্তিতে প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
Dhaka
,
Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বাগেরহাটে কৃর্তি শিক্ষার্থী ও অবসর প্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
-
Md.Liton - আপডেট টাইম : 01:26:31 am, Friday, 3 March 2023
- 127 বার










