Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে কৃষক দল নেতা বাদল হত্যা ও বিএনপি নেতা আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • Md.Liton
  • আপডেট টাইম : 09:20:01 pm, Sunday, 14 June 2026
  • 117 বার

বাগেরহাট প্রতিনিধি:কৃষক দল নেতা শহীদ বাদল হত্যা এবং বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়লের ওপর হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলার প্রতিবাদে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং জড়িত খুনিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মোজাফফর রহমান আলম।

মানববন্ধনে বক্তারা বলেন, “প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর এ ধরনের নৃশংস হামলা ও হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে যদি প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা না হয়, তবে সাধারণ মানুষকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,বাগেরহাট সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক,বাগেরহাট থানা বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ বুলু,থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, জেলা কৃষকদলের সভাপতি আসাফুদৌলা জুয়েল, বিএনপি নেতা এ্যাড. নুরুল ইসলাম, শহিদ মলঙ্গি, বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মাসুদ,সাধারণ সম্পাদক মান্নান হাওলাদার প্রমুখ।

মানববন্ধনে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নিয়ে খুনিদের ফাঁসির দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ করে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান উপস্থিত নেতৃবৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে কৃষক দল নেতা বাদল হত্যা ও বিএনপি নেতা আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট টাইম : 09:20:01 pm, Sunday, 14 June 2026