Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে গণপরিবহন বন্ধে বিপাকে পরীক্ষার্থীরা

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:07:14 pm, Friday, 21 October 2022
  • 106 বার

বাগেরহাট প্রতিনিধি:শুক্রবার ভোর থেকে বাগেরহাট জেলা সদরসহ সব উপজেলার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীরা। শুক্রবার (২১ অক্টোবর) গণপরিবহন বন্ধ থাকায় কেউ হেঁটে, কেউ ভ্যান বা ইজিবাইকে করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। আজ নিয়োগ পরীক্ষায় ৬ হাজার পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে। সরেজমিনে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে দেখা যায়, নিয়োগ পরীক্ষায় অংশ নিতে গোপালগঞ্জ যাবেন ইয়ামিন নামে এক পরীক্ষার্থী। বড় ভাইয়ের সঙ্গে বের হয়ে কোনো যানবাহন না পাওয়ায় হাঁটতে দেখা যায় তাকে। আক্ষেপ করে বলছিলেন, সমাবেশ খুলনায় হলেও ঢাকার পরিবহন বন্ধ রাখা হয়েছে। সময়মতো কেন্দ্রে হয়তো যেতে পারব না।

পাবনা থেকে পিরোজপুরের উদ্দেশে আসা হাসান নামে একজন বলেন, খুলনায় ভোর ৪টার দিকে পৌঁছালেও ভ্যানে করে বাগেরহাট আসতে সময় লেগেছে প্রায় ৪ ঘণ্টা। বাসস্ট্যান্ডে এসে আর কিছু না পাওয়াতে অপেক্ষায় রয়েছি। বাড়ি যেতে পারব কি না তাই নিয়ে সংশয়ে রয়েছি।

মোরেলগঞ্জ উপজেলা থেকে স্ত্রীকে নিয়ে খুলনায় চিকিৎসকের কাছে যাচ্ছিলেন মোশাররফ নামে এক ব্যক্তি। কিন্তু পরিবহন না থাকায় বাধ্য হয়ে ফিরে গেছেন বাড়িতে।

প্রসঙ্গত, ২২ অক্টোবর দুপুরে খুলনা নগরীর সোনালী ব্যাংক চত্বরে বিভাগীয় গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি। বিএনপির বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে দুই দিন বাস চলাচল বন্ধ রাখলেও বাস মালিক সমিতি বলছে, হাইকোর্টের সিদ্ধান্ত অমান্য করে সড়ক-মহাসড়কে নসিমন-করিমন, মাহেন্দ্র, ইজিবাইক ও বিটিআরসির গাড়িগুলো চলাচল করছে। এজন্য ধর্মঘট ডাকা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে গণপরিবহন বন্ধে বিপাকে পরীক্ষার্থীরা

আপডেট টাইম : 06:07:14 pm, Friday, 21 October 2022