Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

বাগেরহাটে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যার অভিযোগ

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:47:12 pm, Wednesday, 25 May 2022
  • 133 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের শরণখোলায় রাজিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের পাঁচরাস্তা এলাকার রায়েন্দা সেতু সংলগ্ন স্কুলশিক্ষক মেয়ের বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিকেলে বাগেরহাট সদর হাসপতাল মর্গে পাঠিয়েছে।

স্কুল শিক্ষক মারুফা আক্তার জানান, তার মাকে বাসায় রেখে তিনি প্রতিদিনের মতো সকালে স্কুলে চলে যান। প্রতিবেশিরা ফোন করে ঘটনাটি জানান তাকে। স্কুল থেকে দ্রুত বাসায় এসে তাকে জানালার গ্রীলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে হাসাপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মা দীর্ঘদিন ধরে মাথা ব্যাথা রোগে ভুগছিলেন। হয়তো যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন।

শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

বাগেরহাটে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যার অভিযোগ

আপডেট টাইম : 12:47:12 pm, Wednesday, 25 May 2022