নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চিহ্নিত গাঁজা বিক্রেতা সবুজ শেখকে (২৭) এক কেজি গাঁজাসহ হাতে-নাতে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মাদক বিক্রেতা সবুজ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের সোনাখালী গ্রামের শাহ আলম শেখের ছেলে। শনিবার (৩০ জুলাই) দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।গোঁপন খবরের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় তাকে মোড়েলগঞ্জ উপজেলার দোনা গ্রামের শহীদুল ফকিরের বাড়ির সামনে থেকে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম আটক করে। এ সময় সবুজের এক সহযোগী গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, ৮০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ সবুজকে শুক্রবার রাতে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই সৈয়দ জামারত আলী বাদী হয়ে আটক সবুজসহ দুইজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। সবুজকে শনিবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Md.Liton 











