Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

বাগেরহাটে গার্মেন্টেস কর্মী কবিতার অনশন ভাঙালেন উপজেলা চেয়ারম্যান

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:02:08 pm, Thursday, 10 November 2022
  • 124 বার

পাওনা টাকার দাবিতে আমরণ অনশন

চিতলমারী প্রতিনিধি:বাগেরহাটের চিতলমারী উপজেলায় ভাইয়ের কাছে পাওনা টাকার দাবিতে আমরণ অনশনরত কবিতা সরকার তিন দিনের মাথায় বুধবার (৯ নভেম্বর) অসুস্থ হয়ে পড়েন। অবশেষে চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল জুস খাইয়ে তার অনশন ভঙ্গ করান।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুর একটার দিকে উপজেলা প্রশাসনিক ভবনের প্রবেশপথের পাশে অনশনরত অবস্থায় তাকে রোদে শোয়া অবস্থায় কাতরাতে দেখা যায়। তখন যাতায়াতের সময় অনেকে তার পাশে টানানো অনশনের ব্যানারটি পড়ে সমবেদনা প্রকাশ করলেও কেউ তার সুস্থ্যতার জন্য মেডিকেলে খবর দেয়নি। অসুস্থতার খবর শুনে চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল দুইটার দিকে কবিতাকে জুস খাইয়ে অনশন ভঙ্গ করান। তবে তার পাওনা টাকা আদায় হয়নি।

প্রত্যক্ষদর্শীরা আরো জানান, বুধবার দুপুর দুইটার দিকে অনশন ভঙ্গের পর উপজেলা প্রশাসন কবিতার পাওনা টাকা আদায়ের ব্যাপারে তাৎক্ষনিকভাবে পদক্ষেপ নেয়। চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা, থানার পরিদর্শক (তদন্ত) শেখ লিয়াকত আলী, উপজেলা ভাইস-চেয়ারম্যান এসএম মাহাতাবুজ্জানসহ গণ্যমান্য ব্যক্তিগণ কবিতার ভাই সুব্রত সরকার ও কবিতা সরকারের উপস্থিতিতে সমস্যা সমাধানের জন্য আলোচনা করেন।

বুধবার বিকাল পাঁচটার দিকে কবিতা সরকার জানান, উপযুক্ত কোন সমাধান হয়নি। তাই আগামী দিন (বৃহস্পতিবার) তিনি জেলা পর্যায়ে অনশনে বসবেন। আলোচনাকালে সুব্রত সরকার নগদ দুই লাখ টাকা অথবা নয় শতক জমি তাঁকে দিতে চায়। যা তাঁর দাবীকৃত ২০ লাখ টাকার তুলনায় নগন্য। তাই তিনি তার প্রতিবাদ অব্যাহত রাখবেন বলে জানান।

বাগেরহাটের চিতলমারী উপজেলায় ভাইয়ের কাছে পাওনাকৃত ২০ লাখ টাকা আদায়ের দাবীতে কবিতা সরকার গত সোমবার (০৭ নভেম্বর) এই অনশন শুরু করেন। চিতলমারী উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে এই অনশন শুরু করেন। সেখানে সন্ধ্যার পর সেখানে প্রতিকুল পরিবেশে বসে থাকতে না পেরে জায়গা বদল করে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। সেখানে বুধবার তিনি অসুস্থ হয়ে পড়লে চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল জুস খাইয়ে তার অনশন ভঙ্গ করান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

বাগেরহাটে গার্মেন্টেস কর্মী কবিতার অনশন ভাঙালেন উপজেলা চেয়ারম্যান

আপডেট টাইম : 06:02:08 pm, Thursday, 10 November 2022