Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে ঘুমন্ত মা-বাবার কোল থেকে শিশু চুরি

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:06:17 pm, Friday, 17 March 2023
  • 145 বার

ফকিরহাট প্রতিনিধি:বাগেরহাটের ফকিরহাট উপজেলার তিন মাসের ছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিলেন মা-বাবা। ঘুম থেকে উঠে দেখেন তাঁদের সন্তান ঘরে নেই। আশপাশে খুঁজেও তাকে পাওয়া যায়নি। আজ শুক্রবার ভোরে উপজেলার জাড়িয়া-মাইট কুমড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু সাজিদ ফারাজী লখপুর ইউনিয়নের ওই গ্রামের কৃষক আবু সাঈদ ফারাজী ও সুমি খাতুন দম্পতির ছেলে। এই দম্পতির দাবি, তাঁদের সন্তান চুরি হয়েছে।

শিশুটির পরিবার ও স্থানীয়রা জানান, আজ ভোরে মৃদু ঝোড়ো বাতাস ও বৃষ্টির হওয়ার ফলে শিশুটির মা-বাবা ঘুম থেকে উঠে বাইরে যান। এরপর ঘরে ফিরে এসে দরজা বন্ধ না করে পুনরায় শুয়ে পড়েন। তারা পুনরায় ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখেন শিশু সাজিদ পাশে নেই। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান মেলেনি। খবর পেয়ে ফকিরহাট মডেল থানার পুলিশ ওই বাড়িতে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজজ্জামান শিশু সন্তান চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির খোঁজ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে ঘুমন্ত মা-বাবার কোল থেকে শিশু চুরি

আপডেট টাইম : 07:06:17 pm, Friday, 17 March 2023