Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে চালের বস্তায় পলিব্যাগ ব্যবহার, দুই ব্যবসায়িকে জরিমানা

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:39:40 pm, Thursday, 18 August 2022
  • 105 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের শরণখোলায় চালের পণ্যের মোড়কে পাটের বদলে নিষিদ্ধ পলিব্যাগ ব্যবহারের অপরাধে ২ ব্যবসায়ীকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার(১৮আগস্ট) দুপুরে উপজেলার রায়েন্দা বাজারের বিভিন্ন চাল গুদামে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর-ই আলম সিদ্দিকী এই দন্ডাদেশ প্রদান করেন। দন্ডাদেশ প্রাপ্তরা হলেন, গুদামের মালিক মোঃ নজরুল ইসলাম ও মোঃ মুকুল আহমেদ।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর-ই আলম সিদ্দিকী বলেন, পন্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক আইন ২০১০ (সংশোধিত ২০১৩) অনুযায়ী পাটের বস্তা ব্যবহার করা বাধ্যতামূলক। তাদের গুদামে থাকা চালে পাটের বস্তা ব্যবহার না করে পলিব্যাগ ব্যবহার করা হয়েছে। এই অপরাধে দুইজনকে ১৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে পাটের ব্যাগ ব্যবহারে রায়েন্দা বাজারের ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করা হয়েছে। প্রচলিত আইন বাস্তবায়নে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে চালের বস্তায় পলিব্যাগ ব্যবহার, দুই ব্যবসায়িকে জরিমানা

আপডেট টাইম : 06:39:40 pm, Thursday, 18 August 2022