বাগেরহাট প্রতিনিধিঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে মানব বন্ধন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বাগেরহাট জেলা কমিটি। শনিবার সকাল ১১ টায় বাগেরহাট প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানব বন্ধন এর জাসাস সভাপতি মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে সাধারন সম্পাদক নার্গিস আক্তার লুনার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। প্রধানবক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক খাদেম নেয়ামুল নাছির আলাপ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক দলের আহবায়ক সৈয়দ আসাবুদ্দৌজা জুয়েল, সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম শান্ত, মহিলাদলের সাধারন সম্পাদীকা নারর্গিস আক্তার ইভা, ৬ নং ওয়াডর্ বিএনপির সভাপতি ফারুকুজ্জামান বাপ্পী, সাধারন সম্পাদক শেখ হায়দার আলী , চিতলমারী উপজেলা জাসাসের সাবেক সভাপতি ইকরামুল হক মুন্সি প্রমুখ।
এ সময় মানব বন্ধন থেকে হুশিয়ার করা হয় ভবিষ্যতে জিয়াউর রহমান ও তারেক জিয়াকে নিয়ে এই ধরনের কটুক্তি করলে এর থেকে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
Dhaka
,
Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বাগেরহাটে জাসাসের মানববন্ধন অনুষ্ঠিত
-
Md.Liton - আপডেট টাইম : 07:02:15 pm, Monday, 21 July 2025
- 125 বার










