স্টাফ রিপোটার,বাগেরহাট:বাগেরহাটে ছাত্র-জনতার ঐতিহ্যাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালী করেছে জাতীয়তাবাদী দল-বিএনপি। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে বুধবার (৬ আগস্ট) বিকেলে শহরের পুরাতন বাজার মোড় এলাকা থেকে র্যালীটি বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
বিজয় র্যালীতে বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সদস্য এ্যাড. অহিদুজ্জামান দিপু, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা শমসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহমেদ মালেক, হাদিউজ্জামান হীরো, শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত হোসেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম শাস্ত, মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপসহ কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন।
পরে শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম।
Md.Liton 











