Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

বাগেরহাটে জেলা প্রশাসকের সংবর্ধনা পেল কৃতি শিক্ষার্থীরা

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:58:45 pm, Wednesday, 4 January 2023
  • 114 বার

রামপাল(বাগেরহাট)সংবাদদাতা: বাগেরহাটের জেলা প্রশাসক আজিজুর রহমান বলেন, ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষার কোন বিকল্প নেই। শুধু জিপিএ-৫ পেলে হবে না। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় ও শিক্ষিত হতে হবে। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের এ দেশ স্বাধীন হয়েছে। তাদের অবদানকে সম্মান জানিয়ে আমাদের শিক্ষাকে এগিয়ে নিতে হবে। এ জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতনভাবে এগিয়ে আসতে হবে। প্রকৃত শিক্ষাই শিক্ষার্থীদের সুনাগরিক হতে সাহায্য করবে। ডিজিটাল শিক্ষার নামে শিক্ষার্থীদের হাতে ফোন তুলে দিবেন না। আপনার সন্তান কি করে ? কোথায় যায় ? কার সাথে মেসে ? এগুলো লক্ষ রাখতে হবে। মাদক, সন্ত্রাসী ও জঙ্গিবাদের দিকে ঝুঁকছে কি না সেটি খেয়াল রাখতে হবে। বুধবার দুপুরে রামপালের ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ৮৬ তম বর্ষে পদার্পণ উপলক্ষে ও জিপিএ – এ পাওয়া কৃতি শিক্ষার্থী শিক্ষার্থীদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি ও উজলকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম, সহকারী কমিশনার (ভূমি)’র শেখ সালাউদ্দিন দিপু, অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের এ্যাসোসিয়েট অধ্যাপক সঞ্জয় কুমার পাল, বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল উদ্দিন সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান, ভাগা মহিলা কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ, খুলনা জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো. আবু হানিফ, স্বাগত বক্তব্য দেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহাঙ্গীর আলম, উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলি ভূট্টো, অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক আনোয়ারুল কাদির সোহাগ। 

অনুষ্ঠান শুরুর পূর্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। অনুষ্ঠানের শেষে ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮২ জন কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট, প্রাইজবন্ড এবং ১২ জন শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়। শুধুমাত্র কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ৪৪ জন শিক্ষার্থী এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ পেয়েছে। সর্বশেষ উজলকুড় ইউনিয়নের ১৫০ জন কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আজিজুর রহমান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

বাগেরহাটে জেলা প্রশাসকের সংবর্ধনা পেল কৃতি শিক্ষার্থীরা

আপডেট টাইম : 06:58:45 pm, Wednesday, 4 January 2023