Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:05:38 pm, Tuesday, 8 November 2022
  • 181 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটের ফকিরহাটে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার (০৭ নভেম্বর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের বালই দোকান নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, মতলেব খাঁ (৮০), রুহিন খাঁ (২৫) ও সৈকত খাঁ (২৫)। তাদের বাড়ি উপজেলার সুগন্ধি গ্রামে। মতলেব খাঁ’র সাথে রুহিন ও সৈকতের দাদা-নাতি সম্পর্ক বলে জানা যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাগেরহাট সদর উপজেলার রাখালগাছী থেকে একটি মোটরসাইকেলে তিনজন কাটাখালী আসার পথে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মতলেব খাঁ ঘটনাস্থলেই নিহত হন। আহত রুহিন খাঁ ও সৈকত খাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছালে রুহিন খাঁকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তি সৈকত খাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান শেখ বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন মারা যায়।আহত দুইজনকে উদ্ধার করে খুলনাতে পাঠানো হয়েছিল সেখানে তাদের মৃত্যুর খবর শুনেছি। ট্রলিটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

আপডেট টাইম : 06:05:38 pm, Tuesday, 8 November 2022