Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে ঢাল-শর্কি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর-লুটপাট

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:30:17 am, Saturday, 14 May 2022
  • 166 বার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে দুই পক্ষের মধ্যে ঢাল-শর্কি ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ মে) বিকেলে জমি সংক্রান্ত বিরোধের জেরে চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের মচন্দপুর গ্রামের মোঃ রহমান শেখ (৪২) এবং কাওছার শেখের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। রহমানের পক্ষে চিংগুড়ি গ্ৰামের ইউপি সদস্য মোঃ সোহাগ শেখ ও তার লোকজন এবং কাওছারের পক্ষে মচন্দপুর গ্রামের লোকজন সংঘর্ষে অংশগ্রহন করেন। এতে রহমান গ্রুপের মোঃ আকরাম গুরুত্বর আহত হয়েছে। সংঘর্ষে অংশগ্রহনকারীরা কাউসার শেখ ও সুমন শেখের বাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে।  এদিকে সংঘর্ষের খবরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে ব্যবহৃত ঢালসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
মচন্দপুর গ্রামের ইউপি সদস্য আমানউল্লাহ ফাইজুল বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে কাওছার ও রমহানদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন এলাকা শান্ত রয়েছে। কলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাদশা মিয়ার নেতৃত্বে দুই পক্ষের লোকজনকে নিয়ে বসেছি। স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে বসে শালীস মীমাংসার মাধ্যমে বিষয়টি সমাধান করার চেষ্টা করা হবে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন,দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সদস্যরা বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। যদি কোন পক্ষ আইনগত সহায়তা চায় তাহলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে ঢাল-শর্কি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর-লুটপাট

আপডেট টাইম : 11:30:17 am, Saturday, 14 May 2022