স্টাফ রিপোটার,বাগেরহাট:তাবলীগ জামাতের সাদপন্থী ইঞ্জিনিয়ার ওয়াসিফসহ সকল আসামীর জামিন বাতিল করে গ্রেফতারের দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে উলামা-মাশায়েখরা। শুক্রবার (১০জানুয়ারি) আসর নামাজ শেষে শহরের রেলরোড মসজিদের সামনে থেকে ওলামা মাশায়েখ ও তৌহিদি জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শালতলা মোড়ে সমাবেশে মিলিত হন মিছিলকারীরা।
সমাবেশে বক্তব্য দেন, মুফতি আব্দুল্লাহ, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা আবরারুল হক, মুফতি রমিজউদ্দিন, মাওলানা আমিরুল হক প্রমুখ।
বক্তারা বলেন, টঙ্গী ইজতেমায় সাদপন্থীরা অতর্কিত হামলা করে চারজনকে নিহত করে ও অসংখ্য সাথীদেরকে আহত করে। এই ঘটনায় বিভিন্ন থানায় মামলা দায়ের করা হলেও বর্তমান সরকারের কিছু কুচক্রি মহলের মদদে হামলাকারী খুনী এতায়াতী সাদপন্থীদের গ্রেফতারের পরিবর্তে জামিন দেওয়া হচ্ছে, যা এদেশের মুসলমানদের রক্তের সাথে চরম গাদ্দারী। বক্তারা সেসব কুচক্রি মহলের উদ্দ্যেশ্যে সতর্ক বার্তা দিয়ে বলেন, এদশের আলেম সমাজের মতামত উপেক্ষা করে, বাতিল ফিরকা সাদীয়ানী খুনিদের কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশে ফেতনা-ফাসাদ সৃষ্টির পায়তারা করা হলে তার পরিণতি শুভ হবে না।
বক্তারা আরও বলেন, উলামায়ে কেরামের তত্বাবধানে আলমী শুরার পরিচালনায় ২০২৫ সালের ৩১ জানুয়ারি ও ১ও২ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হববে। এর বাইরে আমরা ভিন্ন কোন ইজতেমা দেখতে চাই না।এসব দাবি মানা না হলে, ২৫জানুয়ারি দেশের সকল পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে উলামা সম্মেলন করার ঘোষনা দেন বক্তারা।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে তাবলীগ জামাতের সাদপন্থীদের জামিন বাতিলের দাবিতে বিক্ষোভ
-
Md.Liton - আপডেট টাইম : 07:48:39 pm, Friday, 10 January 2025
- 69 বার
জনপ্রিয় সংবাদ












