নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:বাগেরহাটের কচুয়া উপজেলার মাধবকাঠি এলাকায় তুচ্ছ ঘটনায় শিবির ক্যাডার আঃ কাদের হাওলাদার ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকির হাওলাদারের লোকজনের হামলায় অন্তত ৮জন আহত হয়েছেন। রবিবার (৩১ আগস্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ধোপাখালি ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সাইদুল মাঝি এই অভিযোগ করেছেন। এসময়, কচুয়া উপজেলার ধোপাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন, আওয়ামী লীগ নেতা শাহজাহান শেখ, সাইফুল ইসলাম, যুবলীগ নেতা ইয়ার আলী, মাসুদ হাওলাদার উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে মোঃ সাইদুল মাঝি বলেন, ২৮ জুলাই রাতে কচুয়া উপজেলা সদরে ফুটবল খেলা দেখে ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে মাধবকাঠি এলাকার জাকির হাজরা, শিবির ক্যাডার আঃ কাদের হাওলাদার, এস্কেন্দার হাওলাদারসহ কয়েকজনের সাথে আমাদের কথা কাটাকাটি হয়। এসময় কিছু বুঝে ওঠার আগে ২০ থেকে ২২ জনের একটি দল আমাদের উপর হামলা করে। এতে আমি, মাসুদ হাওলাদার, নজরুল সরদার, আবুল হাশেম, নুর ইসলাম, মোঃ মোজাফফর, লিটন শিকদার, শহিদ শিকদার। এদের মধ্যে নজরুল সরদার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আবুল হাশেম বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । কিন্তু এই হামলার ঘটনাটি ভিন্ন খাতে নিতে জাকির হাওলাদার মাদকদ্রব্য বিক্রয় সংক্রান্ত একটা প্রপাগান্ডা ছড়াচ্ছে।
এছাড়া ধোপাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেনেরে ছেলে শাহিন ঘটনার সময় দেপাড়া বাজারে মোটরসাইকেল মেরামতের কাজ করছিলেন। কিন্তু জাকির হোসেন শাহিনকে জড়িয়েও নানা কথা বার্তা বলছেন। তাতে আমাদের সকলের মানসম্মান ক্ষুন্ন হচ্ছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।
ধোপাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন বলেন, একটা তুচ্ছ ঘটনা নিয়ে মাধবকাঠি এলাকায় জাকির ও সাইদুল মাঝির লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মূলত স্থানীয় কিছু জামাত ও শিবিরের লোকজন নিয়ে জাকির এলাকা অশান্ত করার চেষ্টায় লিপ্ত রয়েছেন। শিবির ক্যাডার আব্দুল কাদের ও জাকিরের বিচার দাবি করছি আমরা।
সাইদুল মাঝির অভিযোগ অস্বীকার করে জাকির হাজরা বলেন, সাইদুল মাঝি, শাহিন ও মাসুদ হাওলাদারের নেতৃত্বে আমাদের উপর হামলা হয়েছে। তাদের হামলায় আমাদের অন্তত ৮জন আহত হয়েছে। আমরা হামলাকারীদের বিচার চাই।
Dhaka
,
Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বাগেরহাটে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় ৮ জন আহতের অভিযোগ
-
Md.Liton - আপডেট টাইম : 06:02:05 pm, Sunday, 31 July 2022
- 209 বার










