Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে ইউপি বাজেটে বরাদ্দের দাবিতে গৌরম্ভা নাগরিক ফোরামের স্মারকলিপি প্রদান

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:07:50 pm, Thursday, 4 June 2026
  • 113 বার

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:বাগেরহাটের রামপালে দলিত ও পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বার্ষিক বাজেটে সুনির্দিষ্ট অর্থ বরাদ্দের দাবি জানিয়েছে ‘গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরাম’। বৃহস্পতিবার (৪ জুন) সকালে গৌরম্ভা ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সাথে নাগরিক ফোরাম নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা শেষে ইউপি প্রশাসক ও রামপাল পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. হাবিবুর রহমানের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়। দাতা সংস্থা জিএফএ কনসাল্টিং গ্রুপ এবং মানুষের জন্য ফাউন্ডেশন-এর অর্থায়নে,‘উই ক্যান’-এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা’এই মতবিনিময় সভার আয়োজন করে।

গৌরম্ভা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি মো. ওবায়েদুল্লাহ গাজী। ইউনিয়ন নাগরিক ফোরামের সহ-সাধারণ সম্পাদক মো. মোহতাদিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি প্রশাসক মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মো. শরিফুদ্দৌলাহ (ইউপি প্রশাসনিক কর্মকর্তা),ইউপি সদস্যবৃন্দ: মো. তমেজুদ্দিন, মো. মোফাজ্জেল হোসেন, তিজারাত গাজী, মো. আবু মুছা আকুঞ্জি, চম্পক কুণ্ড ও মো. আব্দুল হালিম,সংরক্ষিত নারী ইউপি সদস্যবৃন্দ তারিকা বেগম, শাহনাজ বেগম ও নূরজাহান বেগম,অনুষ্ঠানটি সামগ্রিকভাবে সমন্বয় করেন নাগরিক প্রকল্পের ফোকাল পার্সন ও ‘নির্মাণ’-এর নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন।

স্মারকলিপির মূল বিষয়বস্তু:

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রামপাল উপজেলা একটি অত্যন্ত দুর্যোগপ্রবণ ও জলবায়ু ঝুঁকিতে থাকা উপকূলীয় জনপদ। ভৌগোলিক কারণে এখানকার অসংখ্য দরিদ্র মানুষের জীবন-জীবিকা সুন্দরবন ও বঙ্গোপসাগরের ওপর নির্ভরশীল। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এলাকায় লবণাক্ততা, ফসলহীনতা, নদীভরাট এবং সুপেয় পানির সংকট প্রকট আকার ধারণ করেছে। ফলে অপুষ্টি ও পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে প্রান্তিক মানুষের স্বাস্থ্যঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে।

এই পরিস্থিতিতে দলিত, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ, নারী, শিশু, বৃদ্ধ, বিধবা ও হিজড়াসহ সব ধরণের প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক ও আর্থিক নিরাপত্তা জোরদার করা জরুরি। স্মারকলিপিতে ইউনিয়ন পরিষদের ৩৯টি নির্ধারিত কাজের মধ্য থেকে স্বাস্থ্য, পরিবেশ, সুপেয় পানির ব্যবস্থা ও বৃক্ষরোপণসহ ৭টি গুরুত্বপূর্ণ কাজকে অগ্রাধিকার দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের উন্নয়ন বাজেটে অর্থ বরাদ্দের দাবি জানানো হয়।

স্মারকলিপি গ্রহণ করে ইউপি প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, “স্মারকলিপিতে উল্লেখিত বিষয়গুলো অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। ইউনিয়ন পরিষদ ম্যানুয়েল অনুযায়ী এসব বিষয়ে আমাদের কাজ করার পূর্ণ সুযোগ রয়েছে। আমি পরিষদের সকল সদস্যদের সাথে আলোচনা করে আগামী বাজেটে এই প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে যথাযথ ব্যবস্থা নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে ইউপি বাজেটে বরাদ্দের দাবিতে গৌরম্ভা নাগরিক ফোরামের স্মারকলিপি প্রদান

আপডেট টাইম : 04:07:50 pm, Thursday, 4 June 2026