বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ জুলাই) সকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কানাই পুকুর নামক স্থানে ঢাকা গামী পর্যটক পরিবহন ও খুলনা গামী সেতু ডিলাক্সের এর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে খুলনাগামী যাত্রীবাহী বাসটি একটি ভ্যানকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারালে ঢাকাগামী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সড়কে প্রায় ২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, ফকিরহাট উপজেলার কানাই পুকুর এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Dhaka
,
Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বাগেরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩০ জন আহত
-
Md.Liton - আপডেট টাইম : 07:15:57 pm, Tuesday, 19 July 2022
- 143 বার










