বাগেরহাট প্রতিনিধি:উচ্চ আদালতের আদেশ অমান্য করার অভিযোগে বাগেরহাটের রামপাল উপজেলার খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে অত্র প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক নাজমুন নাহার। রবিবার (১৮জুন) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেল কক্ষে নাজমুন নাহার লিখিত অভিযোগে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন আকুঞ্জি ব্যক্তিগত আক্রোশে ও ক্ষমতার দম্ভে আইন বর্হিভুত ভাবে গত ৫বছর আমাকে বরখাস্ত করে রেখেছিলেন। পরে চাকরি ফিরে পেতে আমি উচ্চ আদালত ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের স্বরনাপন্ন হলে আদালত ও শিক্ষা বোর্ড আমাকে স্বপদে পূর্ণবহাল সহ বকেয়া বেতন ভাতাদি পরিশোধের নিদের্শ প্রদান করেন। কিন্তু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আদালত ও শিক্ষাবোর্ডের নির্দেশ অমান্য করে বর্তমান নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির সভা ডেকে তাদেরকে ভুল বুঝিয়ে আমাকে চাকরী ছেড়ে দিতে বলে। প্রধান শিক্ষক আমাকে মামলাসমূহ নিজ খরচে তুলে নিতে ও বকেয়া বেতন ভাতা না চাওয়ার অঙ্গিকার নামায় স্বাক্ষর দিতে মানসিক চাপ প্রয়োগ করেন।
তিনি লিখিত অভিযোগে আরো বলেন, আমি প্রধান শিক্ষকের শর্তগুলি না মানায় সে আমাকে স্কুলে প্রবেশ করতে নিষেধ করে। এমনকি বকেয়া বেতন ভাতা, বর্তমান বেতন ও ভবিষ্যতে আর কোন বেতন ভাতা না দেওয়াসহ চুড়ান্ত বরখাস্তের হুমকী প্রদান করেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার বকেয়া বেতন ভাতা সহ অন্যান্য ফান্ডে জমাকৃত টাকা ও চাকরিতে পূর্নবহালের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।
এ বিষয়ে প্রধান শিক্ষক ফরহাদ হোসেন আকুঞ্জি তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, সহকারি শিক্ষক নাজমুন নাহার দীর্ঘদিন ধরে শারীরিক ভাবে অসুস্থ্য। ৯ মাস ধরে সে প্রতিষ্ঠানে ক্লাস করাতে না পারলে তাকে প্রতিষ্ঠান থেকে ঠিকমত বেতন প্রদান করা হচ্ছে। তার যে পাওনা বেতন বকেয়া রয়েছে সঠিক নিয়ম নীতির আলোকে তা প্রদান করা হবে।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
উচ্চ আদালতের আদেশ অমান্য
বাগেরহাটে দ্বারে দ্বারে ঘুরছে অসহায় শিক্ষিকা
-
Md.Liton - আপডেট টাইম : 06:16:15 pm, Monday, 19 June 2023
- 109 বার
জনপ্রিয় সংবাদ












