বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে সকাল ৭টায় রেলরোডস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলীয় নেতাকর্মীরা। এসময় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট হেমায়েত উদ্দিন ভূঁইয়া সহ সভাপতি এ্যাড শাহ- ই আলম বাচ্চু, এ্যাড ফরিদ উদ্দিন, সরদার সেলিম আহমেদ, সরদার ফখরুল আলম সাহেব, আওয়ামী লীগ নেতা ফজলে সাঈদ ডাবলু, নকিব নজিবুল হক নজু, শেখ বশিরুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমস,শ্রমিকলীগের সভাপতি রেজাউর ইসলাম মন্টু,সাধারন সম্পাদক খান আবু বক্কর সিদ্দীকসহ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পরে সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তাবক অর্পন করা হয়। প্রথমে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপারকে কেএম আরিফুল হক পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর একে একে বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ,বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি অফিসসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
জাতীয় শিশু দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শণ, রক্তদান, বৃক্ষরোপণ, হাসপাতাল, এতিমখানা ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন করেছে জেলা প্রশাসন।
অন্যদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষেএজলা যুব লীগের আয়োজনে এক আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়। এ র্যালীটি জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় কার্যালয়ের সামনে এস শেষ হয়। এ সময় জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমস, সহ সভাপতি ফারুক তালুকদার, লিটন সরকার, যুগ্ন সাধারন সম্পাদক শাহনেওয়াজ মোল্লা দোলনসহ জেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পরে জেলা আওয়ামী লীগের উদ্দোগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা এ সময় সাধারন সম্পাদক এ্যাড হেমায়েত উদ্দিন ভুইয়া, সহ সভাপতি এ্যাড শাহ- ই আলম বাচ্চু, এ্যাড ফরিদ উদ্দিন, সরদার সেলিম আহমেদ, সরদার ফখরুল আলম সাহেব, আওয়ামী লীগ নেতা ফজলে সাঈদ ডাবলু, নকিব নজিবুল হক নজুসহ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে নানা অয়োজনে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী উদযাপন
-
Md.Liton - আপডেট টাইম : 12:22:31 am, Saturday, 18 March 2023
- 98 বার
জনপ্রিয় সংবাদ












