বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালিত হয়েছে। জন্মদিন উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) আসর-বাদ রেলরোডস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কার্যালয়ের সামনে থেকে জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্দোগে একটি র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। র্যালিটি কার্যালয়ের সামনে থেকে বের হয়ে সাধনার মোড়, শালতলা, প্রেস-ক্লাব, শহীদ মিনারসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেয়ে পূনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে দলীয় নেতা-কর্মীদের নিয়ে মিলাদ ও দোয়া শেষে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড ফরিদ উদ্দিন, সাধারন সম্পাদক এ্যাড ভুইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ন সাধারন সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, আওয়ামী লীগ নেতা সেলিম কাজী, সরদার ফখরুল আলম সাহেব, অম্বরিশ রায়, অমিত রায়, নাজমুল কবির ঝিলাম, আহাদ উদ্দিন হায়দার, হাওলাদার মাহফুজুর রহমান,বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম,সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু, যুব লীগের আহবায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, শ্রমিকলীগের সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দীক, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, যুগ্ন আহবায়ক সরদার আব্দুল কাদের, ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, সাধারন সম্পাদক নাহিয়ার সুলতান ওশান,জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড সীতা রানী দেবনাথ,সাধারন সম্পাদক এ্যাড শরিফা হেমায়েত, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন,যুব মহিলা লীগের সভাপতি এ্যাড লুনা সিদ্দিকিসহ আওয়ামীগ ও সকল সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে নানা আয়োজনে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মবার্ষিকী পালিত
-
Md.Liton - আপডেট টাইম : 07:20:28 pm, Wednesday, 28 September 2022
- 248 বার
জনপ্রিয় সংবাদ












