Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে নারীকে গণধর্ষণ, হাসপাতা‌লে ভ‌র্তি

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:56:20 pm, Monday, 25 July 2022
  • 169 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:বাগেরহাটে স্বামী পরিত্যক্তা এক নারীকে গনধর্ষণ করেছেন স্থানীয় মাদক ব্যবসায়ী ও বখাটেরা। রবিবার (২৪ জুলাই) গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের বড়বাসবাড়িয়া এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে।পরবর্তীতে গুরুত্বর অসুস্থ্য অবস্থায় ধর্ষণের শিকার ওই নারীকে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করেছেন তার প্রতিবেশিরা। ওই নারী এখন জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে সোমবার (২৫) দুপুরে বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম, বাগেরহাট মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিজিয়া পারভীনসহ নারী নেত্রীরা হাসপাতালে যান। নির্যাতিতা ওই নারীর চিকিৎসার খোঁজ খবর নেন। এ ঘটনায় সোমবার বিকেলে ওই নারী বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। তবে এই ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী বলেন, রাত ১২টার পরে প্রসাব করার জন্য বাইরে বের হই। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা বড়বাসবাড়িয়া গ্রামের সাইফুল ইসলাম (২৫), রাব্বি হাওলাদার (২২), জাহিদুল হাওলাদার (৩৫), সজীব হাওলাদার(২৫) এবং রিয়াজ হাওলাদার (২৩) আমাকে জাপটে ধরে। বাড়ির পাশের বাগানে নিয়ে মুখ চেপে ধরে পর্যায়ক্রমে পাঁচজনেই আমাকে ধর্ষণ করে।আমি এর সঠিক বিচার চাই এই বলে কাঁদতে থাকেন স্বামী পরিত্যক্তা ওই নারী। ওই নারী আরও বলেন, সাইফুল ইসলামসহ অন্যরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এলাকায় নানা ধরণের অপরাধ করাই তাদের কাজ।
বাগেরহাট সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডের চিকিৎসক ডা. জিনিয়া ফেরদৌস বলেন, নির্যাতনের শিকার ওই নারী এখণ শঙ্কামুক্ত, তবে কিছু শারীরিক জটিলতা রয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য সব ধরনের আলামত সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা নিরীক্ষার পর প্রতিবেদন প্রকাশ করা হবে।
এই ঘটনার সাথে জড়িতদের অতিদ্রæত গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বাগেরহাট মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিজিয়া পারভীন।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদ হাসান বলেন, আমরা নির্যাতিতা ওই নারীর সাথে কথা বলেছি। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। এই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। ভিকটিম এখনো পুরোপুরি সুস্থ নন। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এর আগে ওই নারীকে দুইবার কুপিয়ে আহত করেছেন এই বখাটেরা। তখন মামলা এবং গ্রেফতার হলেও জামিনে রয়েছেন ধর্ষণে অভিযুক্তরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে নারীকে গণধর্ষণ, হাসপাতা‌লে ভ‌র্তি

আপডেট টাইম : 05:56:20 pm, Monday, 25 July 2022