Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে নাশকতা মামলায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক গ্রেফতার

  • Md.Liton
  • আপডেট টাইম : 03:19:38 pm, Friday, 31 March 2023
  • 160 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজন (৪২) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার (২৯ মার্চ) রাত দেড়টায় শহরের খারদ্বার এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে মোরেলগঞ্জ থানার গেল ২৮ মার্চ দায়ের করা একটি নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোঃ আছাদুল ইসলাম তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মামলার এজাহারে জানাযায়, মোরেলগজ্ঞ উপজেলার মহিশপুরা পুলিশ ক্যাম্পের এস আই মো: মাহমুদ হাসান বাদি হয়ে ১৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১৫/২০ জনকে আসামী করে ২৮মার্চ ২০২৩ তারিখে এ মামলা দায়ের করে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, মোরেলগঞ্জ থানার একটি নাশকতা মামলায় সুজা উদ্দিন মোল্লা সুজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার সুনির্দিষ্ট অভিযোগ এবং একাধিক মামলা তদন্ত ও আদালতে বিচারাধীন রয়েছে।
রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গ্রেফতার দেখানো হয়েছে দাবি করে সুজন মোল্লার ভাইয়ের ছেলে আতিকুর রহমান রাসেল বলেন, সুজা উদ্দিন মোল্লা সুজনের নামে যেসব মামলা রয়েছে তার প্রত্যেকটিতে সে জামিনে রয়েছেন। রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা অতিদ্রæত চাচার মুক্তি চাই।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে নাশকতা মামলায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক গ্রেফতার

আপডেট টাইম : 03:19:38 pm, Friday, 31 March 2023