বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে ব্যাটারি চালিত ইজিবাইক চুরির অপবাদ দিয়ে শেখ আব্দুল্লাহ (২৫) নামের এক যুবককে নির্যাতনের ঘটনায় রামপাল থানায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) গভীর রাতে নির্যাতনের স্বীকার শেখ আব্দুল্লাহ‘র মা দুলিয়া বেগম চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা তিন চারজনকে আসামী করে এই মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরে প্রধান আসামী রামপাল উপজেলার ব্রী-চাকশ্রি এলাকার আব্দুল মজিদ শেখের ছেলে শেখ হাসান আলী (২৩)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২৯ মার্চ) দুপুরে গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
মামালার অন্য আসামীরা হলেন, ব্রি চাকশ্রী এলাকার ওয়াজেদ শেখের ছেলে আবু ছালেহ (৪২), আব্দুল মজিদ শেখের ছেলে আবুল হোসেন শেখ (৩৫) এবং জাকির শেখের ছেলে মোঃ জসিম শেখ (২৭)। এসব আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নির্যাতনের শিকার আব্দুল্লাহ বাগেরহাট সদর উপজেলার মুনিগঞ্জ এলাকার শেখ গফুরের ছেলে। সে বর্তমানে বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুদ্দিন বলেন, নির্যাতনের ঘটনা ভাইরলায় হওয়ার পরে আমরা নির্যাতনের স্বীকার যুবকের সাথে যোগাযোগ করি। নির্যাতনকারীদের শনাক্তের চেষ্টা করি। ওই যুবকের মা মামলা দায়ের করেছেন। আমরা প্রধান আসামীকে গ্রেফতার করেছি। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জানাযায়, বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে ইজিবাইকযোগে বাগেরহাট আসার পথে রামপাল উপজেলার চাকশ্রি নামক স্থান থেকে জোরপূর্বক শেখ আব্দুল্লাহকে তুলে নিয়ে যায় ব্রি চাকশ্রী এলাকার শেখ হাসান আলী ও ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহর ভাগ্নে আবু সালেহসহ কয়েকজন। চুরির অপবাদ দিয়ে প্রায় ২২ নির্যাতনের পরে শুক্রবার দুপুর ১২টার দিকে ছেড়ে দেওয়া হয় শেখ আব্দুল্লাহকে। পরে চিকিৎসার জন্য বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি হন শেখ আব্দুল্লাহ। নির্যাতনের ভিডিও ভাইরাল হলে পুলিশিএ সংক্রান্ত মামলা নিতে আগ্রহ প্রকাশ করেন।
Dhaka
,
Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বাগেরহাটে পাওনাদার যুবককে ধরে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১
-
Md.Liton - আপডেট টাইম : 03:08:22 am, Thursday, 30 March 2023
- 130 বার










