Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে পিলারে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:10:34 pm, Thursday, 27 October 2022
  • 100 বার

ফকিরহাট প্রতিনিধি:খুলনা -ঢাকা মহাসড়কের বাগেরহাট জেলার ফকিরহাটের ফলতিতা বাজার এলাকায় রাস্তার কালভার্টের পাশে বসানো পিলারের সাথে ধাক্কা লেগে মো. সৈকত (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসাঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ শেখ আবুল হাসান।

পুলিশ ও নিহতের চাচাতো ভাই মো. জুয়েল জানান, মো. সৈকত (৩৫) সন্ধ্যার পর মোটরসাইকেল চালিয়ে ফকিরহাট থেকে মোল্লাহাটে তার নিজ বাড়ি ফিরছিলেন। এসময় বিপরীতে দিক থেকে আসা গাড়ির লাইটের আলো চোখে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার কালভার্টের পাশে বসানো পিলারের সাথে ধাক্কা লাগে। এতে মাথায় আঘাত লেগে রাস্তায় পড়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. সৈকত পাশ্ববর্তী মোল্লাহাট উপজেলা সদরে মৃত এসএম কামরুজ্জামানের ছেলে। প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, সুরতহাল প্রতিবেদন লেখার পর আইন অনুযায়ী মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে পিলারে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট টাইম : 06:10:34 pm, Thursday, 27 October 2022