Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির ও কার্যনির্বাহী পরিষদের  মতবিনিময় সভা

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:13:58 am, Friday, 10 June 2022
  • 188 বার

বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটে পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । বৃহস্পতিবার (৯জুন) সকালে শহরের ধানসিঁড়ি প্রশিক্ষণ কক্ষে ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে বাস্তবায়িত ‘পুষ্টি উন্নয়নে অংশ গ্রহণ মূলক সমন্বিত প্রকল্প (ক্রেইন)’-এর আওতায় রূপান্তর এর আয়োজনে পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির চেয়ার পার্সন ফরিদা আক্তার বানুর সভাপতিত্বে ও রূপান্তরের জেলা সিএসও মোবিলাইজার শরিফুল বাসারের সঞ্চলনায় পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির এ যাবতকালের সামগ্রিক কার্যক্রম সকলের সামনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধমে তুলে ধরেন। রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী খালেদা হোসেন মুন নাগরিক কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা সকলের সামনে উপস্থাপন করেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন নাগরিক কমিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক মোজাফফর হোসেন, সিএসও ফর সান-এর সদস্য ও পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির উপদেষ্টা শহিদুল ইসলাম, উপদেষ্টা মুখার্জী রবীন্দ্রনাথ, আহাদ উদ্দিন হায়দার, তানিয়া খাতুন এবং কার্যনির্বাহী সদস্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন সহ-সভাপতি রিজিয়া পারভীন, সাধারন সম্পাদক তছলিম আহমেদ টংকার, যুগ্ন সাধারন সম্পাদক কল্লোল সরকার, সাংবাদিক সৈয়দ শওকত হোসেন, শাকির হোসেন প্রমুখ।
‘পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প’ (ক্রেইন)-এর লক্ষ্য মা ও শিশু পুষ্টি উন্নয়ন করা। সরকারি ও বেসরকারি বিভিন্ন বিভাগ, কমিউনিটি এবং সুশীল সমাজের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পুষ্টি, কৃষি, সামাজিক সুরক্ষা এবং পানি ও পয়ঃনিষ্কাশন এই চারটি খাতকে সম্পৃক্ত করবে এই প্রকল্প। গর্ভবতী ও দুগ্ধ দানকারী নারী, শিশু, কিশোরী, প্রজননক্ষমনারী, সুবিধা বঞ্চিত পরিবার, প্রাপ্ত বয়স্ক পুরুষ, বয়স্ক জনগোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর পুষ্টির উন্নয়ন উদ্দেশ্যে এই কার্যক্রম পরিচালিত হবে। বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বাগেরহাট জেলার উপক‚লীয় চারটি উপজেলার (কচুয়া, মোংলা, মোল্লাহাট ও শরণখোলা) সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী এই কার্যক্রমের সাথে সরাসরি সম্পৃক্ত হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির ও কার্যনির্বাহী পরিষদের  মতবিনিময় সভা

আপডেট টাইম : 12:13:58 am, Friday, 10 June 2022