নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটে পুষ্টি সুশাসন সাংবাদিকতা বিষয়ে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সোমবার (০৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাপনি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রশিক্ষন কর্মসূচি শেষ হয়। গণমাধ্যম উন্নয়ন ও যোগাযোগ বিষয়ক প্রতিষ্ঠান সমষ্টি’র আয়োজনে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এসময়, বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের এ্যাডভোকেসি স্পেশালিষ্ট রুমানা শারমিন, নিউট্রিশন কো-অর্ডিনেটর হোসনেয়ারা বেগম, রুপান্তরের প্রজেক্ট কো-অর্ডিনেটর খালেদা হোসাইন মুন, এ্যাডভোকোসি এবং সিএসও ক্যাম্পেইন কো-অর্ডিনেটর তসলিম আহমেদ টংকার, সমষ্টি’র পরিচালক ( গবেষণা ও যোগাযোগ) রেজাউল হকসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
তিনদিনের এই প্রশিক্ষন কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে ছিলেন,বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিলের সহকারী পরিচালক ডা. ফজলে রাব্বী, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের কনসোর্টিয়াম প্রোগ্রাম ম্যানেজার ইমরানুল হক, সমষ্টি’র পরিচালক মীর মাশরুর জামান।
অতিথি প্রশিক্ষক ছিলেন, বাগেরহাটের সিভিল সার্জন ডা.জালাল উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকসী।
প্রশিক্ষণে পুষ্টি সুশাসন, বাংলাদেশে পুষ্টি সুশাসন পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং উত্তোরনের উপায়, পুষ্টি সুশাসন শক্তিশালী করতে সাংবাদিকদের কলাকৌশল, মাঠ পর্যায়ে পুষ্টি বিষয়ক রিপোর্টিং কৌশল, ভবিষ্যতে রিপোর্টিং পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, ওয়টার এইড, রুপান্তর ও জেজেএসের সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে বাগেরহাটে কর্মরত ৩০ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।
Dhaka
,
Tuesday, 3 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বাগেরহাটে পুষ্টি সুশাসন সাংবাদিকতা বিষয়ে তিনদিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত
-
Md.Liton - আপডেট টাইম : 06:50:39 pm, Monday, 7 November 2022
- 144 বার










