বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট সদর উপজেলার দক্ষিন খানপুর এলাকার মল্লিক দেলোয়ার হোসেনের (৫৬) পৈত্রিক বাড়ির জায়গা দখল চেষ্টা ও বে-আইনিভাবে গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মল্লিক দেলোয়ার হোসেন বাদি হয়ে বাগেরহাট মডেল থানায় অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে তার পাশ^বর্তী কামাল হাওলাদার (৪৪) ও তার লোকজন স্থানীয় প্রভাব খাটিয়ে জোর পূর্বক এ গাছ কেটেছে বলে তিনি অভিযোগে জানান। মল্লিক দেলোয়ার হোসেন সদর উপজেলার দক্ষিন খানপুর এলাকার আব্দুর রহমান মল্লিকের ছেলে।
মল্লিক দেলোয়ার হোসেন অভিযোগে জানান, বাগেরহাট সদর উপজেলার দক্ষিন খানপুর মৌজায় সিএস ৬৭০ নং এসএ ৮৪২ খতিয়ানে ০৩ একর পৈত্রিক সম্পত্তি রয়েছে। যা দীর্ঘদিন ধরে আমি ও আমার পরিবার শান্তিপূর্নভাবে ভোগ দখল করে আসছি। হঠাৎ পাশ^বর্তী কামাল হাওলাদার ও তার পরিবার আমার সম্পত্তি জোর পূর্বক দখল ও নানা প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে। তারা জোর পূর্বক আমার জায়গা থেকে গাছপালা ও ধান কেটে নিতে চায়। বিষয়টি জানতে চাইতে তার বলে আমার সম্পত্তির মধ্যে তার অংশ রয়েছে। আমি শান্তপূর্নভাবে ভোগ দখলের জন্য সরকারী সার্ভেয়ার চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করি। তারা কোন আইন কানুনের তোয়াক্কা না করে স্থানীয় প্রভাশালীর যোগসাজোসে গত মঙ্গলবার সকালে পাশ^বর্তী কালাম হাওলাদার, হালিম হওিলাদার, শীলা বেগম , বাবলু বেগমসহ ১০/১২ জন আমার ভোগ দখলীয় পৈত্রিক সম্পত্তিতে রামদা, কুড়াল ও লাঠি নিয়ে বেআইনী ভাবে প্রবেশ করে। আমরা বাধা দিয়ে তারা আমাদের মারধর করে জায়গা থেকে বের করে দেয়। তারা আমার সম্পত্তি থেকে বে-আইনীভাবে ও প্রভাব খাটিয়ে ১০টি মেহগনি, ০৫ টি মেগনিস, ০৩টি চাম্বল গাছ কেটে নিয়ে প্রায় ২ লক্ষ ৫০হাজার টাকার ক্ষতি করে।
এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মনিরুল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দ্রæত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে প্রতিপক্ষের বিরুদ্ধে জায়গা দখল ও গাছ কাটার অভিযোগ
-
Md.Liton - আপডেট টাইম : 03:38:11 pm, Saturday, 8 April 2023
- 176 বার
জনপ্রিয় সংবাদ












