Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় দিন মজুর গুরুত্বর জখম

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:44:05 pm, Saturday, 18 March 2023
  • 120 বার

স্টাফ রিপোটার,বাগেরহাট:বাগেরহাট মিজান সরদার (২৪) নামে এক দিন মজুরকে কুপিয়ে গুরুত্বর জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার রাত ১০টার দিকে বাগেরহাট সদর উপজেলার চরগ্রাম এলাকার হোচেন সরদারের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় মিজান সরদারকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে। আহত মিজান সরদার বাগেরহাট সদর উপজেলার চরগ্রামের মোজাফর সরদারের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী মিজান সরদারের মা নাছিমা বেগম বাদি হয়ে বাগেরহাট সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে নাছিমা বেগম জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম বার্ষিকীতে খিচুরী খাওয়ার জন্য শুক্রবার রাতে আমার ছেলে মিজান সরদার বাড়ি থেকে বের হয়। পাশ^বর্তী চরগ্রামের হোচেন সরদারের বাড়ির সামনে পৌছালে পূর্ব পরিকল্পনা মোতাবেক হোচেন সরদার, তার স্ত্রী হাছিনা বেগম, মেয়ে সুমাইয়া আক্তারসহ অজ্ঞাত ৪/৫ জন আমার ছেলের পথ রোধ করে। তারা আমার ছেলের মুখে ওড়না দিয়ে পেচিয়ে টেনে হিছড়ে বাড়ির মধ্যে নিয়ে শ^াসরোধ করে হত্যার চেষ্টা করে। তারা আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কোপায় ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে। আমার ছেলের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে অজ্ঞান অবস্থায় আমার ছেলেকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।
এ বিষয়ে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রæত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় দিন মজুর গুরুত্বর জখম

আপডেট টাইম : 06:44:05 pm, Saturday, 18 March 2023