বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোড়েলগঞ্জে পূর্ব শত্রæতার জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের ৪ জন আহত হয়েছে। হামলায় মোড়েলগঞ্জ উপজেলার ২নং পঞ্চকরন ইউনিয়নের উত্তর খারইখালী গ্রামের মোঃ সিদ্দিকুর রহমান(৬৫) তার স্ত্রী জাহানারা বেগম (৪৫), মেয়ে সাথী আক্তার (১৮) ও ছেলে মোঃ নাঈম ইসলাম (১৭) আহত হন। হামলায় আহতরা মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থো কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
হামলায় আহত মোঃ সিদ্দিকুর রহমান জানান, পাশ^বর্তি ইমরান হোসেন কারিজুল ,আরিফ শেখগং দের সাথে দীর্ঘ দিন ধরে মামলা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার(২৭ অক্টোবর) তাদের বাগেরহাটের মামলায় হাজিরা দেওয়ার দিন ধার্য্য ছিল। আমি প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার বিকালে বাড়ির সামনে রাস্তার পাশের্^ হাসঁ দেখছিলাম। এ সময় হঠাৎ ইমরান হোসেন কারিজুল ,আরিফ শেখসহ হেমায়েত শেখ, নাসির শেখ , জাকির শেখ, মেহেদী সরদার, মাহামুদা বেগম, লিমা আক্তারসহ অজ্ঞাত ১০/১২ জন বাহিরাগত আমাকে গালিগালাজ করে। এক পর্যায়ে আমি প্রতিবাদ করলে আমাকে তারা লাঠি দিয়ে এলাপাতাড়িভাবে মারপিট করে। এ সময় ঘরে থাকা আমার স্ত্রী ও সন্তানরা এগিয়ে আসলে হামলাকারিরা তাদেরও মারধর করে। আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। পরে স্থানীয়রা উদ্ধার করে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থো কমপ্লেক্সে নিয়ে আসতে চাইলে হামলাকারীরা রাস্তায়ও পথরোধ করে ও হামলা চালায়। এক পর্যায়ে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের সহায়তায় হাসপাতালে ভর্তি হই। পরবর্তিতে তারা আবারো হাসপাতালে এসেও হুমকি ধামকি প্রদান করে। আমরা বাড়িতে কেউ না থাকার এই সুযোগকে কাজে লাগিয়ে ঐ রাতেই হামলাকারীরা বাড়ির দরজা, জানালা ভেঙ্গে বসতঘরে প্রবেশ করে। এ সময় ঘরের মালামাল ভাংচুর, মূল্যবান মালামাল, নগদ অর্থ ও স্বর্নালংকার লুট করে নিয়ে যায়। তিনি জানান, এখন আমরা চরম আতঙ্কের মধ্যে রয়েছি। তারা যে কোন মুহুর্তে আবারো হামলা চালাতে পারে। তিনি জীবনের নিরাপত্তা ও হামলাকারীদের সঠিক বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে মোড়েলগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, হামলার ঘটনা শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দ্রæত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Md.Liton 











