Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ধর্ষণ মামলার স্বাক্ষী নিহত

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:14:20 pm, Wednesday, 30 November 2022
  • 143 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটে প্রতিপক্ষের মারধরে শামীম হাওলাদার(৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার(২৯ নভেম্বর) রাত সাড়ে ১১টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে একই দিন রাত সাড়ে সাতটায় বাগেরহাট সদর উপজেলার বড়বাশবাড়িয়া এলাকায় ফিরোজ হাওলাদারের বাড়ির সামনে হামলার শিকার হন শামীম। নিহত শামীম হাওলাদার বড় বাঁশবাড়িয়া এলাকার ইউসুফ হাওলাদারের ছেলে। সে ২৫ জুলাই বাগেরহাট মডেল থানায় দায়ের হওয়া একটি দলবদ্ধ ধর্ষণ মামলার স্বাক্ষী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষণ মামলার আসামিদের নিকট আত্মীয় ফিরোজ হাওলাদারসহ কয়েকজন শামীমের উপর হামলা করে। এতে শামিম গুরুতর আহত হয়। আহত শামিমকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতাল নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামীমের মৃত্যু হয়।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, বাগেরহাট জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ধর্ষণ মামলার স্বাক্ষী নিহত

আপডেট টাইম : 06:14:20 pm, Wednesday, 30 November 2022