নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:
বাগেরহাটের রামপালে প্রতিবন্ধী লাকি বেগম ও তার ছেলে মোঃ সজিব (২২)কে মারধরের প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রামপাল উপজেলার বাশতলি ইউনিয়নের গিলাতলা বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে গিলাতলা মোড়ে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয় স্থানীয়রা। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, বাসতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল, ইউপি সদস্য শিকদার জিয়াউর রহমান, মল্লিক মহিদুল ইসলাম, শেখ সরোয়ার হোসেন, কবির হোসেন, আনোয়ার হোসেন, বুলু হাওলাদার, ইমরান হোসেন, নারী ইউপি সদস্য সায়েরা বেগম, নাজমা আরিফ, আহত লাকি বেগম প্রমুখ।
বক্তারা বলেন, লাকি একজন হতদরিদ্র নিরিহ প্রতিবন্ধী মানুষ। তিন বছর আগে জমি ক্রয়ের জন্য গিলাতলা এলাকার হায়দার মল্লিককে ৫০ হাজার টাকা প্রদান করেন লাকি বেগম। জমি না দিয়ে টাকা নিয়ে ঘোরাতে থাকেন হায়দার। সেই টাকা চাইতে গেলে হায়দার মল্লিক ও তার লোকজন লাকি বেগম ও তার ছেলে মোঃ সজিবকে বেধরক মারধর করে। ঘটনার তিনদিন পার হয়ে গেলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি। উল্টো লাকি ও তার ছেলের নামে মামলা দায়েরের হুমকী দিচ্ছে হামলাকারীরা। অতিদ্রত হামলাকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে গিলাতলা এলাকায় লাকি বেগম ও তার ছেলে সজিব এর উপর হামলা করে হায়দার মল্লিক ও তার লোকজন। এরপর থেকে সজিব রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
Dhaka
,
Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বাগেরহাটে প্রতিবন্ধী নারীকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ
-
Md.Liton - আপডেট টাইম : 05:34:11 pm, Thursday, 22 September 2022
- 124 বার










