বাগেরহাট প্রতিনিধিঃপ্রধানমন্ত্রী তারেক রহমান–এর আগমন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বাগেরহাটে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর উদ্যোগে বাগেরহাটে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ মিছিল মঙ্গলবার (৩ নভেম্বর)দুপুরে অনুষ্ঠিত মিছিলটি বাগেরহাট জেলার খানজাহান আলী মাজার এলাকার বাগেরহাট-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে মাজার মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলজুড়ে ছিল নেতাকর্মীদের উচ্ছ্বাস, স্লোগান আর আনন্দের আবহ।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক হাদিজুজ্জামান হিরো,পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সাধারন সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, বাগেরহাট জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মান্না, পৌর যুবদলের সাবেক আহবায় সরদার জসীমউদ্দীন, সাবেক সদস্য সচিব ওমর আলী মুন্নাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এই উদ্যোগ ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে বাড়তি উৎসাহ ও আনন্দ|
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ বলেন, গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে শুভ আগমন উপলক্ষে আজ আমাদের মাঝে এক অভূতপূর্ব আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আজকের এই সুশৃঙ্খল ও বর্ণাঢ্য আনন্দ মিছিলের মাধ্যমে বাগেরহাটের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণ প্রমাণ করেছেন যে, প্রিয় নেতার আগমনে আমরা সবাই কতটা উচ্ছ্বসিত। বাগেরহাটের মাটি বিএনপির ঘাঁটি। মাননীয় প্রধানমন্ত্রীর এই সফর বাগেরহাটের সার্বিক উন্নয়ন ও আমাদের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের ইতিহাসে এক মাইলফলক হয়ে থাকবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক এই বাগেরহাট জেলা আগামী দিনে শিক্ষা, কৃষি, পর্যটন ও সার্বিক অর্থনৈতিক সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে। আমাদের শপথ—ঐক্যবদ্ধ থেকে প্রিয় নেতার হাতকে শক্তিশালী করা এবং দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করা।
পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবির বক্তব্য বলেন, আজ আমাদের অত্যন্ত আনন্দের দিন। বাগেরহাটের পবিত্র এই খানজাহান আলীর পুণ্যভূমিতে আমাদের প্রিয় নেতা, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে পুরো পৌরসভা তথা পুরো জেলায় আজ আনন্দের সুবাতাস বইছে। খানজাহান আলী মাজার এলাকা থেকে শুরু করে মহাসড়ক হয়ে বিএনপির দলীয় কার্যালয় পর্যন্ত আপনাদের এই ঢল, উচ্ছ্বসিত স্লোগান ও বাঁধভাঙা আনন্দ প্রমাণ করে যে বাগেরহাটের তৃণমূলের সাধারণ মানুষ ও নেতাকর্মীরা দেশনায়ক তারেক রহমানের সাথেই আছেন।
তিনি আরো বলেন,পৌর বিএনপির পক্ষ থেকে আমি আজকের এই সফল ও সুশৃঙ্খল আনন্দ মিছিলে অংশগ্রহণকারী সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন জানাচ্ছি। এই সফর শুধু একটি দলীয় রাজনৈতিক কর্মসূচি নয়, এটি বাগেরহাটবাসীর ভাগ্যোন্নয়ন ও অধিকার পুন প্রতিষ্ঠায় এক নতুন দিগন্তের উন্মোচন করবে।
আমরা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এবং মোড়ে মোড়ে সুসংগঠিত থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সফরকে সর্বাত্মকভাবে সফল ও সার্থক করে তুলি।
Md.Liton 








