Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে প্রাণী সম্পদ কর্মকর্তার উপর হামলা

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:15:34 pm, Tuesday, 18 October 2022
  • 230 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:
বাগেরহাটে সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ইমরান হোসেনের উপর হামলা করেছে দূর্বৃত্তরা। সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার পাইকপাড়া এলাকায় সভা শেষে ফেরার পথে পোলঘাট-বাজনদার মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এসময় গাড়ির মধ্যে ডা. ইমরান ছাড়াও প্রাণি সম্পদ স¤প্রসারণ কর্মকর্তা সিলভিয়া আফরিন বৃষ্টি ছিলেন। দূবৃত্তরা চলমান গাড়ির উপর ইট ছুড়ে মারে এবং লোহার রড দিয়ে বাড়ি মারে। জীবন বাঁচাতে দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে আসেন তারা। হামলাকারীদের ছোড়া ইটে মিটশুবেশি ডাবল কেবিন সরকারি গাড়িটির পিছনের গ্লাস ভেঙ্গে যায় এবং সামনের কিছু অংশ বেশ ক্ষতিগ্রস্থ হয়। অনিয়মের অপরাধে শোকজ করায় প্রাণি সম্পদ মাঠ সহকারি মোঃ আজিম খান এই হামলার করিয়েছেন বলে দাবি ডা. ইমরান হোসেনের। এ ঘটনায় রাতেই প্রাণি সম্পদ মাঠ সহকারি মোঃ আজিম খানসহ অজ্ঞাতনামা ৬-৭জনকে আসামী করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেছেন ডা. ইমরান হোসেন।

বাগেরহাটে প্রাণী সম্পদ কর্মকর্তার উপর হামলা

এদিকে ডা. ইমরান হোসেন ও সিলভিয়া আফরিন বৃষ্টির উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার (১৮ অক্টোবর) সদর উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন। দুপুরে প্রতিবাদ সভা করেন তারা। প্রতিবাদ সভায় প্রাণি সম্পদ স¤প্রসারণ কর্মকর্তা ডা. ইকবাল হোসেন, উপসহকারী প্রানী সম্পদ কর্মকর্তা শেখ হারুন অর রশিদ, মল্লিক শাহীন আকতার,দীপক কুমার দাস, সেখ একরামুল কবিরসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক সদর উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের এক কর্মচারি বলেছেন, ডা. ইমরান হোসেন দায়িত্ব গ্রহনের পর থেকে গ্লাম্য পশু চিকিৎসকদের পশু চিকিৎসা বন্ধ করতে নানা পদক্ষেপ নিয়েছিলেন। উপসহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা ও মাঠ সহকারিদেরও পশু চিকিৎসা বন্ধ করতে বলেছেন। অন্যদিকে ডা. ইমরান হোসেন নিজে পশু চিকিৎসা প্রদান করলে অতিরিক্ত টাকা গ্রহন করেন। যার কারণে কিছু মানুষ তার উপর ক্ষ্যাপা ছিল। এই কারণে হামলার ঘটনা ঘটতে পারে।
এছাড়াও বারুইপাড়া ইউনিয়নের কোদলা গ্রামের শ্যামল নামের এক খামারির গরুর চিকিৎসা দিয়ে ৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগে ডা. ইমরান হোসেনকে শোকজ করেছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমান।
বাগেরহাটে সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ইমরান হোসেন বলেন, প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রাণি সম্পদ মাঠ সহকারি মোঃ আজম খান অনেকদিন ধরে অনিয়মিত ছিলেন। তাকে কয়েকবার মৌখিকভাবে সতর্ক করা হলেও, তিনি সংশোধন হননি। যার কারণে তাকে শোকজ দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে মোঃ আজম খান আমাকে দেখে নেওয়ার হুমকী দেয়। সেই অংশ হিসেবেই সোমবার রাতে কাজ শেষে ফেরার পথে মোঃ আজম খান তাদের লোক দিয়ে আমার উপর হামলা করায়। গাড়ি থেকে নামলে হয়ত আরও বেশি কিছু হতে পারত।
অভিযুক্ত প্রাণি সম্পদ মাঠ সহকারি মোঃ আজম খান বলেন, আমি এই হামলার সাথে জড়িত নয়। স্যারের উপর যখন হামলা হয়েছে তখন আমি যাত্রাপুর বাজারে ছিলাম, সেখানে একটি দোকান থেকে ৫‘শ টাকা বিকাশও করেছিলাম। কিন্তু আমাকে শুধু শুধু ফাঁসানো হচ্ছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, হামলার ঘটনায় মামলা হয়েছে। আমরা আসামীকে গ্রেফতারের চেষ্টা করছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে প্রাণী সম্পদ কর্মকর্তার উপর হামলা

আপডেট টাইম : 06:15:34 pm, Tuesday, 18 October 2022